মুরগির ডিমেই নাকি সন্তুষ্ট হয়েছিলেন এই মন্দিরের দেবী!

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বুকে প্রতিটি কালী মন্দিরের পিছনে আছে অসংখ্য ইতিহাস এবং অলৌকিক সব গল্প। সে রকমই এক কালী মন্দির হল ‘জয়কালী’ মন্দির। এখানকার কিছু অবাক করা বিষয় মানুষকে আরও বেশি উন্মাদনায় টেনে নিয়ে আসে এখানে। উত্তর কলকাতার একটি ব্যস্ততম স্থান শ্যামবাজার পাঁচ মাথা মোড়। তার কাছেই অবস্থান জয়কালী মন্দিরের।

আনুমানিক ৪৫০ বছরেরও বেশি পুরনো। শোনা যায় যশোরের লক্ষীনারায়ণ ব্রহ্মচারী এই মন্দির স্থাপন করেছিলেন। একসময় এই অঞ্চল জুড়ে ছিল শুধু জঙ্গল আর শ্মশান। মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত আদি গঙ্গা, যা আজ সময়ের স্রোতে বিলীন। এই মন্দিরের সঙ্গে জুড়ে আছে বহু অবাক করা কাহিনি। কলকাতার এই জয়কালী মন্দিরে এক বার নাকি মাকে পুজো দেওয়া হয়েছিল মুরগির ডিম দিয়ে? আর তাতেই নাকি তুষ্ট হয়েছিলেন দেবী। সাধারণত হিন্দু শাস্ত্রে মুরগির ডিমকে অশুভ বলে মনে করা হয়। কিন্তু এই মন্দিরের মাকে ডিম দিয়ে পুজো দেওয়ার বিষয়টি সবারই আলোচ্য হয়ে দাঁড়িয়েছিল। আসলে এর নেপথ্যে রয়েছে আরেক কাহিনি।

জনশ্রুতি বলে, বেশ কয়েক বছর আগে দুপুর বেলায় এক ডিম্ ব্যবসায়ী একটি মুরগির ডিম নিয়ে মায়ের কাছে আসেন তাঁকে ভোগ হিসাবে সেটি নিবেদন করতে। মন্দির কর্তৃপক্ষ সেই ব্যবসায়ীকে বাধা দিলেও জোরপূর্বক নিজের জায়গায় অনড় থাকেন তিনি। মনস্থির করেন, ব্যবসার মঙ্গলের জন্য ডিম দিয়েই পুজো দিয়ে তবে তিনি ফিরবেন। শেষে মন্দিরের বাইরে থেকেই সেই ডিম মা কালীর উদেশ্যে নিবেদন করেন ওই ব্যবসায়ী। যদিও মন্দির কর্তৃপক্ষের তরফে এই ঘটনাকে নিছক গল্প বলেই জানানো হয়। মানুষের বিশ্বাস, এই মা কালীর কাছে যাই মানত করা হোক না কেন, তিনি সব মনস্কামনাই পূরণ করেন। প্রত্যেক অমাবস্যায় পুজো হয় দেবীর। প্রত্যেকদিন দেওয়া হয় আমিষ ভোগ। সেই আমিষ ভোগই প্রসাদ হিসাবে বিতরণ করা হয় ভক্তদের। মানুষের কাছে এই জয়কালীর রয়েছে বিশেষ মাহাত্ম্য। আপনিও চাইলে ঘুরে আসতেই পারেন শ্যামবাজারের জয়কালী মন্দির থেকে।

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের