অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন লিওনেল মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: পিএসজির সঙ্গে পাট চুকিয়ে দিয়ে চলতি মরসুমে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামার কথা ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির। ইতিমধ্যেই ফ্লোরিডায় সপরিবারে পৌঁছে গিয়েছেন বিশ্বজকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। আগামিকাল রবিবারই ক্লাব সমর্থকদের সঙ্গে মেসিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন ইন্টার মিযামির কর্তারা। আর ওই পরিচয় পর্বের আগেই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘গোলডটকম’ জানিয়েছে,  ফ্লোরিডার রাস্তা দিয়ে ছুটে চলার সময়ে ট্র্যাফিক সঙ্কেত বুঝতে পারেনি লিওনেল মেসির গাড়ির চালক। লাল বাতি জ্বলার পরেও সেই সঙ্কেত অগ্রাহ্য করে সামনের দিকে ছুটে চলে আর্জেন্টাইন তারকার গাড়ি। তখনই উল্টোদিক থেকে আসছিল বেশ কয়েকটি গাড়ি। ওই সব গাড়ির চালকরা কিছু একটা অনুমান করে গাড়ির গতি কমিয়ে দিয়েছিল। ফলে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় মেসির গাড়ি।’  

ওই দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পাওয়ার পরেই ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহারা দিয়ে তাঁর বর্তমান বাসভবন পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এ বিষয়ে মেসির মুখপাত্র কিংবা পুলিশ আধিকারিকরা মুখ খোলেননি। আগামিকাল রবিবার ইন্টার মিয়ামির ক্লাব সমর্থকদের সঙ্গে পরিচয় হওয়ার পরে শুক্রবার মার্কিন ক্লাবটির হয়ে প্রথম মাঠে নামবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হবে মেসির।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য