বিভিন্ন Flavour’র Lubricated Condom বাড়াচ্ছে ক্যান্সারের আশঙ্কা, দাবি গবেষকদের

গবেষকদের দাবি, বিভিন্ন Flavour’র Lubricated Condom তৈরির সময় ব্যবহার করা হচ্ছে PFAS নামের একটি বিষাক্ত রাসায়নিক যা ক্যান্সারের কারণ হয়ে উঠছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যৌন সংক্রমণ এড়ানোর জন্য অথবা AIDS’র মতো দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যৌন মিলনের সময় Condom ব্যবহার করা ভীষণ প্রয়োজন। অনেকেই করেনও। আর সেই Condom’র বাজারে রীতিমত দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন Flavour’র Lubricated Condom। কিন্তু এখন গবেষকদের দাবি, এই Lubricated Condom কার্যত নিঃশব্দে প্রাণঘাতী ক্যান্সার ডেকে আনছে। যা কেউই জানেন না। বুঝতেও পারেন না। কিন্তু কেন এমন হচ্ছে? গবেষকদের(Researchers) দাবি, বিভিন্ন Flavour’র Lubricated Condom তৈরির সময় ব্যবহার করা হচ্ছে PFAS নামক একটি সুপরিচিত বিষাক্ত রাসায়নিক। এই রাসায়নিক শুধু যে বিভিন্ন Flavour’র Lubricated Condom তৈরির সময়েই ব্যবহার হচ্ছে তাই নয়, যৌন মিলনের সময় অনেকে যে Lubricant ব্যবহার করেন সেটি তৈরিতেও এই বিষাক্ত রাসায়নিকের বহুল ব্যবহার হচ্ছে। আর সেটাই বিপদ বাড়াচ্ছে সবার।

আরও পড়ুন ওয়েনাডে আটকে বাংলার ২৪২জন শ্রমিক, ঘরে ফেরাচ্ছে নবান্ন

সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, PFAS নামক সুপরিচিত ওই বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয় বেশ কয়েকটি সুপরিচিত ব্র্যান্ডের বিভিন্ন Flavour’র Lubricated Condom এবং Lubricant তৈরির ক্ষেত্রে। গবেষকদের দাবি, Trojan Ultra Thin Condom এবং K Y Jelly Classic Water ভিত্তিক ব্যক্তিগত Lubricant সহ বিভিন্ন প্রজনন স্বাস্থ্য পণ্যগুলিতে PFAS রয়েছে বলে সনাক্ত করা হয়েছে। PFAS হল ১৫,০০০ সিনথেটিক রাসায়নিকের একটি গ্রুপ যা যে কোনও পণ্যকে জল, দাগ এবং তাপ থেকে রক্ষা করে। PFAS দ্বারা তৈরি করা পণ্য খুব সহজে নষ্ট হয় না। তবে এই রাসায়নিক দিয়ে তৈরি পণ্যের ব্যবহার মানবদেহে ক্যানসার, থাইরয়েডের সমস্যা, লিভারের ক্ষতি, জন্মগত ত্রুটি এবং অনাক্রমতা হ্রাস সহ গুরুতর সমস্যা ডেকে নিয়ে আসতে পারে।

আরও পড়ুন অধীর লাইনে হাঁটতে নারাজ প্রদেশ কংগ্রেস নেতাদের একাংশ

সমীক্ষায় দেখা গেছে, PFAS নামক রাসায়নিক দিয়ে তৈরি পণ্যগুলি শারীরিক ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যখন পণ্যগুলি মানুষের শরীরের সংবেদনশীল স্থানগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে। ক্যানসার বা প্রজনন জনিত সমস্যা এড়ানোর জন্য বিভিন্ন পণ্য বিশেষ করে Condom এবং Lubricant থেকে PFAS অবিলম্বে অপসারণের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংস্থাগুলিকে জানানো হয়েছে যাতে তারা এই ক্ষতিকারক রাসায়নিকটি বাদ দিয়ে যাবতীয় পণ্য তৈরি করে। এতে শারীরিক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা কমে যাবে অনেকটাই। কিন্তু কটি সংস্থা এই কথায় কান দেবে সে নিয়ে সন্দেহ থাকছেই।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি