চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়ায় ব্যবসা বন্ধ করে প্রায় হাজার কোটি টাকা লোকসান ম্যাকডোনাল্ডসের

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরেই বাইডেন প্রশাসনকে খুশি করতে ভ্লাদিমির পুতিনের দেশে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বহুজাতিক ফাস্টফুড সংস্থা ম্যাকডোনাল্ডস। এক লহমায় রাশিয়ায় থাকা ৮৪৭টি আউটলেট বন্ধ করে দিয়েছিল। আর তার গুণাগার গুনতে হল বহুজাতিক সংস্থাটিকে। গত দু’মাসে ১২ কোটি ৭০ লক্ষ ডলার অর্থা‍ৎ ভারতীয় মুদ্রায় প্রায় হাজার কোটি টাকার লোকসানের মুখে পড়েছে। শেষ ত্রৈমাসিকে লাভের পরিমাণ প্রায় ২৮ শতাংশ কমেছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইউক্রেনে রুশ হামলা শুরুর পরে গত মার্চ মাসে রাশিয়ায় থাকা রেস্তোরাঁগুলি বন্ধের ঘোষণা করে ম্যাকডোনাল্ডস কতৃর্পক্ষ। যদিও রেস্তোরাঁ বন্ধ করে দিলেও ওই সব আউলেটে কর্মরত ৬২ হাজার কর্মীকে নিয়মিত বেতন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্থার শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি যুদ্ধের কারণে ইউক্রেনে থাকা ১০৮টি রেস্তোরাঁও সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। বিপ্লবীয়ানা দেখাতে গিয়ে কার্যত বিপাকে পড়েছেন ম্যাকডোনাল্ডসের শীর্ষ কর্তারা।’

‘সিএনএন’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘রাশিয়া ও ইউক্রেনে ব্যবসা বন্ধ রাখার জন্য গত দু’মাসে ম্যাকডোনাল্ডসের ১২ কোটি ৭০ লক্ষ ডলার লোকসান হয়েছে। তার মধ্যে ২ কোটি ৭০ লক্ষ ডলার খরচ হয়েছে রেস্তোরাঁ ভাড়া, কর্মীদের বেতন ও বাড়তি সাহায্যের জন্য। আর রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার কারণে খাবারসহ অন্যান্য পণ্য নষ্ট হওয়ায় ১০ কোটি ডলার লোকসান হয়েছে।’ অথচ গত বছর অর্থা‍ৎ ২০২১ সালে সংস্থার মোট আয়ের নয় শতাংশ এসেছিল ওই দুই দেশ থেকে।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

বন্ধুর পাশে দাঁড়াতে ৩৭ লাখের গাড়িকেই দোকান বানালেন জার্মানি ফেরত বিজ্ঞানী

দোকানদার নামাজে যেতেই ক্যাশবাক্স খালি করে পালাল চোর বাবাজি, লুঠপাট ফুটে উঠল CCTV-তে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ