চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেটাতে পারেনি মোমোর ৩৫০ টাকা, দোকানির হাতে খুন কিশোর

নিজস্ব প্রতিনিধিঃ মোমো খেয়েছে অথচ পকেটে টাকা নেই। ফলে দোকানিকে মেটাতে পারেনি ৩৫০ টাকা। আর তাতেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ১৩ বছরের এক কিশোরকে খুন করল দোকানদার। ঘটনাটি উত্তরপ্রদেশের বান্দার। জানা যাচ্ছে, মোমোর দাম দিতে না পারায় ওই কিশোরকে শ্বাসরোধ করে খুন করেছে দোকানদার। পরে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহটি ড্রেনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার এই ঘটনা সামনে আসার পরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ওই দোকানদারকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বান্দার মাতোন্ধ থানার অন্তর্গত এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে হাইড্রেনের মধ্যে ওই কিশোরের দেহটি দেখতে পান গ্রামবাসীরা। মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরাই তদন্ত করে জানতে পারেন যে শেষবার ওই মোমোর দোকানদারের সঙ্গে দেখা গিয়েছিল শিশুটিকে। এরপর দোকানিকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় আসল সত্যি।

মৃত ওই কিশোরের পরিবার সূত্রে খবর, দিন দুই আগে ওই কিশোর দোকানে মাল তলার কাজে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরেও পরিবারের সদস্যরা ওই কিশোরের কোনও সন্ধান না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হন। এরপর বৃহস্পতিবার সকালে গ্রামের পাশের একটি হাই ড্রেন থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়।  

Published by:

Share Link:

More Releted News:

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ