নবরাত্রিতে উপোস করুন যথাযথ নিয়ম মেনে

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে নবরাত্রি একটি পবিত্র উৎসব হিসেবে বিবেচিত হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথম দিন থেকে শুরু হয়ে নয় দিন ধরে চলা এই উৎসব দেবী দুর্গার নয়টি রূপকে উৎসর্গীকৃত। এই দিনগুলিতে ভক্তরা উপবাস পালন করেন এবং দেবীর বিশেষ আশীর্বাদ লাভের জন্য ধর্মীয় আচার পালন করেন। বিশ্বাস করা হয় যে, যারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে নবরাত্রির উপবাস পালন করেন তাঁরা ভয়, রোগ এবং নেতিবাচকতা থেকে মুক্ত হন। জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। চলতি বছর শারদীয়া নবরাত্রি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। এই সময় উপবাস করলে বিশেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত। 

নবরাত্রির উপবাস কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মানসিক ও শারীরিক শুদ্ধির একটি মাধ্যমও। এটি একাগ্রতা বৃদ্ধি করে এবং অস্থিরতা হ্রাস করে। দেবী দুর্গার বিভিন্ন রূপের উপাসনা জীবনে সাহস, প্রজ্ঞা এবং সমৃদ্ধি নিয়ে আসে। তাই নবরাত্রি শুরু হওয়ার আগে, আপনার ঘর এবং ঠাকুরঘর ভালভাবে পরিষ্কার করুন। বিশ্বাস করা হয় যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং দেবীর আশীর্বাদ নিয়ে আসে।

প্রথম দিন স্নান করে উপবাস শুরু করুন। তারপর নির্ধারিত রীতি অনুসারে ঘটস্থাপন করুন। ঘটে জল, সুপারি, দূর্বা এবং ফুল দিন। উপরে একটি নারকেল রাখুন। এটি সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়। ঘরে অখণ্ড জ্যোতি জ্বালান। বিশ্বাস করা হয় যে, এই শিখা প্রজ্জ্বলন করলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং দেবীর আশীর্বাদ নিশ্চিত হয়। প্রতিদিন দেবী দুর্গার ভিন্ন ভিন্ন রূপের পুজো করুন। সকাল ও সন্ধ্যায় মন্ত্র জপ করুন, আরতি করুন।

উপবাস চলাকালীন কেবল সাত্ত্বিক খাবার খান। মাংস এবং তামসিক খাবার এড়িয়ে চলুন। পেঁয়াজ এবং রসুনও নিষিদ্ধ। ডাল এবং শস্য খাবেন না। তাই যে কোনও ধরনের ডাল, চাল, গম ইত্যাদি শস্যদানা ভুল করেও মুখে দেবেন না। নবরাত্রির সময় মদ্যপান, তামাক এবং ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই সময়কালে চুল, নখ এবং দাড়ি কাটা অশুভ বলে বিবেচিত হয়।

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের