বন্দি অবস্থায় জেলে সরস্বতী পুজো করেছিলেন এই অগ্নিসন্তান

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: সদ্য পেরিয়ে যাওয়া ২৩ জানুয়ারি এক অনন্য ঐতিহাসিক সমাপতন লক্ষ্য করা গিয়েছে। চলতি বছর ওইদিনটিতে একাধারে নেতাজি সুভাষ চন্দ্র বোসের  জন্মদিন এবং বিদ্যার অধিষ্ঠাত্রী বাগদেবী সরস্বতীর আরাধনা পালিত হয়েছে। এই বিরল মিল নতুন করে নেতাজির ব্যক্তিত্বের এক তুলনামূলক কম আলোচিত দিককে পুনরায় আলোচনার শিরোনামে তুলে ধরেছে। স্বাধীনতা সংগ্রামের এক অগ্নিপুরুষ হিসেবে সুভাষচন্দ্রের পরিচিতি সুপ্রতিষ্ঠিত হলেও, জাতীয়তাবোধের সঙ্গে বাঙালির ধর্ম ও সংস্কৃতিকে তিনি কতটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত করেছিলেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায় বহরমপুর জেলের সেই ঐতিহাসিক সরস্বতী পুজোর ঘটনায়।

স্বাধীনতা আন্দোলনের পথে একাধিকবার ব্রিটিশ সরকারের রোষানলে পড়ে সুভাষচন্দ্র বসুকে কারাবরণ করতে হয়েছিল, তা কখনও আলিপুর জেল, কখনও বা বহরমপুর জেল। প্রাপ্ত নানা নথি থেকে জানতে পারা যায়, ১৯২৩ সালে বহরমপুর জেলে বন্দি থাকাকালীন সুভাষ বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো আয়োজন করার দাবি জানিয়েছিলেন। প্রথমে ব্রিটিশ জেল কর্তৃপক্ষ এই দাবিকে গুরুত্ব দিতে অস্বীকার করে। তাদের দৃষ্টিতে এটি ছিল একটি তুচ্ছ আচার মাত্র। কিন্তু সুভাষচন্দ্রের কাছে এই পুজো নিছক আচার ছিল না—এটি ছিল আত্মিক স্বাধীনতা, শিক্ষা ও জাতীয় চেতনার প্রতীক।

নেতাজি দৃঢ়ভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে বাঙালির ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তাবোধকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। এই চেতনার আদর্শ থেকেই তিনি জেলের ভেতরেই সরস্বতী পুজো পালনের জন্য অনড় অবস্থান গ্রহণ করেছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ বাধা দিলে তিনি অনশন শুরু করেন। তাঁর এই আত্মত্যাগ ও দৃঢ় সংকল্পের সামনে শেষ পর্যন্ত ব্রিটিশ প্রশাসন নতিস্বীকার করতে বাধ্য হয় এবং জেলের মধ্যেই সরস্বতী পুজোর অনুমতি দেয়।

এই ঘটনা শুধু একটি ধর্মীয় অধিকারের বিজয় ছিল না। এটি ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক নৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ। বাগদেবীর সেই পুজোর দিন জেলবন্দি বিপ্লবীদের মধ্যে ঐক্য সুদৃঢ় হওয়ার পাশাপাশি স্বাধীনতার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার সুবৰ্ণসুযোগ তৈরি হয়েছিল । বহরমপুর জেলের সরস্বতী পুজো তাই ইতিহাসে শুধু এক ধর্মীয় অনুষ্ঠানের স্মৃতি নয়, বরং স্বাধীনতা সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয়।

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই