সংসদে ঢোকার আগেই জননায়কের খেতাব পেলেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংসদ পদ ফিরে পেয়েই এই প্রথম মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। বুধবার লোকসভায় বক্তৃতা দিতে যাওয়ার রাহুল দেখেন একব্যক্তি হঠাৎই স্কুটার থেকে পড়ে যাচ্ছিলেন। গাড়ি থামিয়ে সেই লোককে সাহায্য করার জন্য এগিয়ে যান।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সাংসদ পদ ফিরে পেতেই বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে সায় দেন। বিতর্ক চলাকালীন বুধবার লোকসভায় একটি উত্তেজনাপূর্ণ ভাষণ দিয়েছেন। তার আগে তিনি সংসদ কমপ্লেক্সে ঢোকার আগেই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়েন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী যখন সংসদে যাচ্ছিলেন, তখন তিনি স্কুটার থেকে পড়ে যাওয়া একজন ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে যান। ঘটনার ভিডিও, কংগ্রেস তার অফিসিয়াল অ্যাকাউন্টে শেয়ার করেছে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, এদিন তিনি স্কুটারের দিকে ছুটে যান। ওই আরোহী ঠিক আছেন কিনা, তা জিজ্ঞাসা করেন তিনি। “জননায়ক ” ক্যাপশন সহ টুইটারে ভিডিওটি শেয়ার করেছে।

এদিন সংসদে বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদী সরকারের উপর তীব্র আক্রমণ করেন তিনি। মণিপুরে হত্যার ঘটনা এবং এখন হরিয়ানায় আগুন লাগানোর চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি।

তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী অশান্ত মণিপুরে যাননি। তাঁর কাছে মণিপুর ভারতের অংশ নয়। মণিপুর দুই ভাগে বিভক্ত হয়েছে। সরকারের রাজনীতি মণিপুরে ভারতকে হত্যা করেছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তিনি কটাক্ষের সুরে বলেন, “মণিপুরের মানুষকে হত্যা করে, আপনি ভারত মাতার হত্যাকারীর পরিচয় দিয়েছেন; আপনি দেশদ্রোহী, দেশপ্রেমিক নন”।

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত মন্তব্য’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য