Rath Yatra 2024 : চাবি না পেলে তালা ভেঙে খোলা হবে রত্নভাণ্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘রথে চ বামনং দৃষ্ট, পুনর্জন্ম ন বিদ্যতে’। অর্থাৎ, রথের রশি একবার ছুঁতে পারলেই পুনর্জন্ম থেকে মুক্তিলাভ হয় । আর এই বিশ্বাস জগন্নাথ ভক্তদের মনে বছরের পর বছর অটুট রয়েছে। প্রতিবছর ঠিক উল্টোরথের পর মহাপ্রভু শ্রী জগন্নাথের স্বর্ণবেশ হয়, আর, এই স্বর্ণবেশ দেখার জন্য অগণিত ভক্তের ঢল বয়ে যায় গোটা শ্রীক্ষেত্রে। এই উৎসবের জন্য পুরীর মন্দিরের রত্ন ভান্ডার খুলে দেওয়া হয়। কোটি কোটি টাকার মণি মাণিক্য এবং স্বর্ণালঙ্কারে সাজানো হয় মহাপ্রভু জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে; কিন্তু , এবছর রত্ন ভান্ডার খোলা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি উড়িষ্যা হাইকোর্ট।

জানা যায়, বিচারপতি বিশ্বনাথ রথ কমিটি ১৪ জুলাই শ্রী জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার খোলার প্রস্তাব দিয়েছে, যে কারণে মন্দির পরিচালনা কমিটি রাজ্য সরকারের অনুমোদন চাইবে ৷ কিন্তু, এরই মাঝে যে ঘটনাটি জটিলতার সৃষ্টি করছে, সেটি হলো শ্রীমন্দিরের রত্নভাণ্ডারের চাবি না পাওয়া নিয়ে। বিচারপতি রথ জানিয়েছেন, “রত্না ভান্ডারের চাবি মন্দির প্রশাসন প্যানেলের কাছে ১৪ জুলাই হস্তান্তর করবে।” উচ্চ-পর্যায়ের কমিটির সকল সদস্য এই পরামর্শে একমত হয়েছেন যে কোষাগারের চাবি না মিললেও, রত্না ভান্ডার ১৪ জুলাই খোলা হবে, তাহলে এখানেই সবচেয়ে বড়ো প্রশ্ন রয়ে যাচ্ছে যে, তাহলে কি চাবি না পেলে রত্নভাণ্ডারের তালা ভাঙ্গা হবে? আজ রত্নভাণ্ডার কমিটির দ্বিতীয় বৈঠকেই সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।

কি কি আছে রত্নভাণ্ডারে ?

ইতিহাস ঘাঁটলে জানা যায়, বিষয় আশয় থেকে রোজগার কমে যাওয়ায় নীলাচলপতি জগন্নাথের বিলাস বসনে কিঞ্চিৎ ভাটা পড়েছে। বহুবার বহু ভাবে মুসলিম শাসকরা জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার লুট করেছে। ১৫৬৮ সালে কালাপাহাড় হেকে শুরু করে রাজা পুরুষোত্তম দেবের রাজত্বকালে ‘কেসোদাস মারু’ সকলেই শ্রীমন্দিরে প্রবল লুটপাট চালায়।

জানা যায় মন্দিরের রত্নভাণ্ডারে আছে মোট সাতটি ঘর। ‘রেকর্ড অব রাইটস’-এর চতুর্থ ভাগে দেখা যাচ্ছে রত্নভাণ্ডারের ‘বাহার ভাণ্ডারে’ তিনটে সোনার নেকলেস বা ‘হরিদা খাণ্ডি মালি’ রয়েছে, যার প্রতিটির ওজন ১২০ তোলা বা ১৩৯৯.৬৫৬ ভরির বেশি। জগন্নাথ-বলভদ্রের সোনার শ্রীভুজ আর শ্রীপায়েরার ওজন ৮১৮ (৯৫৪০ ভরি) এবং ৭১০ (৮২৮১ ভরি) তোলা। শ্রী জগন্নাথ, শ্রীবলভদ্র ও সুভদ্রার সোনার মুকুটের ওজন যথাক্রমে ৭১১৪ ভরি, ৫০৬২ ভরি ও ৩২০৭ ভরি। এছাড়াও রয়েছে সোনার জপমালা, স্বর্ণপত্র, সোনার ফুলদানি, সোনার কৌটো, সোনার বাটি, সোনার ছাতা, উষ্ণীষ, সোনার গ্লাস, স্বর্ণকলস, সোনার রণভেড়ি, সোনার ছোরার হাতল, স্বর্ণঝাড়ি, সোনার জগ, প্লেট, বাতিদান, সোনার পিকদান-টায়রা-ছোট সোনার ছাতা। রয়েছে রুপোর কলসি-পদ্মফুল-শঙ্খ-তালাচাবি-লাঠি, সাতটা বাতির ঝাড়লণ্ঠন, শাবল, ছোট তরোয়াল, রুপোর গাছে ফুলের মতো ফুটে থাকা শাঁখের গুচ্ছ, সানাই, বাঁশি, চক্র, ঢাল, কোমরবন্ধ প্রভৃতি।

সূত্রের খবর ১৯৭৮ সালে শেষবার মন্দিরের রত্নভাণ্ডার খুলে তালিকা তৈরী হয়েছিল। জানা যায় হাইকোর্টের নির্দেশে ১১ জনের প্রতিনিধি দল রত্নভাণ্ডারে গিয়েছিলেন। সেবারের তালিকানুযায়ী রত্নভাণ্ডারে ছিল ১২৮ কেজি সোনা, ২২২ কেজি রুপো ও অন্যান্য দামি জিনিসপত্র। তবে বহু মানুষই এই রিপোর্টকে অগ্রাহ্য করেন। প্রখ্যাত জগন্নাথ বিশেষজ্ঞ সুরেন্দ্র মহাপাত্র তাঁর একটি বইতে লিখেছিলেন, শত শত বছর ধরে পুরীর রাজারা বিশেষ করে অনঙ্গ ভীম দেব, পুরুষোত্তম দেব হাতির পিঠে করে মনি-মানিক্য, হিরে- জহরত, সোনা-রুপা মন্দিরে পাঠিয়েছেন; সুতরাং এটি খুব স্পষ্ট যে, সেগুলি একত্রিত করলে ১২৮ কেজি সোনা ও ২২২কেজি রুপার চেয়ে অনেক বেশি হওয়াই স্বাভাবিক। এর থেকে নিঃসন্দেহেই বলা যায় যে, মহাপ্রভুর রত্নভাণ্ডার প্রকৃতই রহস্যের ভান্ডার।

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা