পুত্রদা একাদশীতে জেনে নিন এই তিথির পেছনে লুকিয়ে আছে কোন কাহিনী !

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার (১৬ অগস্ট ) হল শ্রাবণ মাসের পুত্রদা একাদশী। ভক্তরা এইদিন ঘরে ঘরে পালন করে থাকে। কথিত আছে, এই তিথিতে নিষ্ঠা ভরে লক্ষ্মী ও নারায়ণের পুজো ও ব্রতকথা পাঠ করলে সুফল মেলে। আপনি কী জানেন এই একাদশী তিথি পুত্রদা একাদশী নামে কেন পরিচিত ? কী হয়েছিল একাদশী তিথিতে, কেনই বা এর মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নিন তবে এর নেপথ্যে কাহিনী।

পুত্রদা একাদশীর ব্রতকথা : একদা দ্বাপর যুগের সুচনায় মহিষ্মতী নামক এক নগর ছিল। সেই নগরের রাজা ছিলেন মহীজিত। তিনি খুব ধর্মপ্রিয় ছিলেন। রাজার কোমল ব্যবহার প্রজাদের মন ছুঁয়ে যেত। হাসিখুশি প্রজা, শান্তির রাজ্য থাকা স্বত্তেও খুশি ছিল না রাজা মহীজিত। সবসময় চিন্তিত দেখাতো তাঁকে। কেননা তাঁর কোন সন্তান ছিল না। তাঁর ও বয়সও হয়ে গিয়েছিল। একদিন তিনি তাঁর প্রতিনিধিদের ডেকে বললেন, তিনি জীবনে কখনো পাপ করেন নি। সর্বদা ন্যায় পথে উপার্জন করেছেন। প্রজাদের নিজের সন্তানের মত দেখাশোনা করেন। এমনকী তিনি চুরি ডাকাতিও করেন নি। অথচ তাঁর এই দুঃখ-কষ্টের কারণ কী ? তিনি সর্বদা চিন্তার মধ্যে থাকেন। তাঁর কী কোল আলো করে কেউ আসবে না। একাকী থাকতে হবে তাঁকে। কার ভরসায় রাজ্যপাঠ তুলে দেবেন। অবশেষে সভায় উপস্থিত প্রতিনিধিরা সাধু -সন্ন্যাসী ও মুনির খোঁজ করতে শুরু করলো।

এক আশ্রমে তাঁরা অত্যন্ত বয়োবৃদ্ধ ধর্মজ্ঞানী, তপস্বী ও সমস্ত শাস্ত্রের জ্ঞাতা লোমেশ মুনিকে দেখেন। সকলে সেই ঋষিকে প্রণাম করেন। তাঁদের সেখানে আসার কারণ জিগ্যেস করেন সেই ঋষি। পাশাপাশি এ-ও বলেন যে, তাঁর জন্ম অন্যের উপকার করার জন্য হয়েছে। তিনি অবশ্যই সকলের ভালো করবেন।তখন প্রজারা রাজা মহীজিতের যন্ত্রণার কথা খুলে বললেন।পুত্রহীন হওয়ার কারণে কষ্টে রয়েছেন তিনি। সব কথা শোনার পর ঋষি বললেন, অপেক্ষা করো কিছুক্ষণ।

ঋষি কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যান করলেন। এরপর চোখ খুলে রাজার পূর্বজন্মের স্মৃতিচারণা করলেন। ঋষি তখন জানালেন, পূর্বজন্মের পাপের কারণেই রাজার এত ভোগান্তি।

মহিষ্মতীর রাজা গতজন্মে এক নির্ধন বৈশ্য ছিলেন। দরিদ্র ও ধন সম্পত্তি না থাকার কারণে একাধিক কুকর্ম করেছেন তিনি। এক গ্রাম থেকে ভিন্ন গ্রামে ব্যবসার জন্য যেতেন তিনি। একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশীর মধ্যাহ্নে এক জলাশয়ে জলপান করতে যান তিনি। সেই সময় দুদিন ধরে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিলেন রাজা। তবে যখন তিনি জল খেতে যান তখন এক তৃষ্ণার্ত গোরু জলপান করছিল, রাজা সেই গোরুকে সরিয়ে নিজে জলপান করেন। এই কারণে তাঁকে এ জন্মে এত কষ্ট ভোগ করতে হচ্ছে।

একাদশী তিথিতে নিজের অজান্তে উপবাস করার ফলে তাঁর পুণ্য হয়। তাই সে রাজা হয়। কিন্তু তৃষ্ণার্ত গোরুকে জল পান করতে না-দেওয়ার পাপের কারণে সে আজও পুত্রহীন। তখন সকলে ঋষির কাছে এই পাপের প্রায়শ্চিত্ত সম্পর্কে জানতে চান। উপায়ও বাতলে দেন সেই ঋষি।

ঋষি জানালেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ পুত্রদা একাদশীতে তোমরা সকলে উপবাস করে রাত্রি জাগরণ করো। এর ফলে রাজার পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পাবে। পাশাপাশি রাজা পুত্র সন্তান লাভ করতে পারবে।

এইকথা শুনে সেখান থেকে ফিরে এসে প্রজা ও মন্ত্রী সহ সকলে উপবাস করেন। সেই পুজোর পুন্য ফলও দান করেন রাজাকে। সেই পুণ্য ফলের প্রভাবে রানি গর্ভবতী হন ও অবশেষে এক তেজস্বী পুত্র জন্মগ্রহণ করে। তাই এই একাদশী তিথির পুত্রদা একাদশী নামে পরিচিত।

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিস’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের