বিপদের আশঙ্কা? খুব ভয় পান? তবে পাঠ করুন নৃসিংহের এই মহামন্ত্র

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: হিন্দু ধর্মীয় বিশ্বাসে ভগবান বিষ্ণুর দশ অবতারসমূহের মধ্যে শ্রী নৃসিংহদেব এক অতুলনীয় ও ভয়ঙ্কর শক্তির প্রতীক। অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহরূপে আবির্ভূত এই মহাবতার দুষ্টের বিনাশ ও ভক্তরক্ষার জন্যই বিশেষভাবে পূজিত। পৌরাণিক কাহিনী অনুসারে, মহামুনি কাশ্যপ ও দিতির পুত্র অসুররাজ হিরণ্যকশিপুর অহঙ্কার ও অত্যাচার দমন করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতেই জগৎপালক বিষ্ণু হিমবত পর্বতের শিখরে এই ভয়াল নৃসিংহরূপ ধারণ করেছিলেন।

এই নৃসিংহদেব শুধু শক্তির প্রতীক নন, তিনি ভয় ও সঙ্কট নাশক দেবতা হিসেবেও সুপ্রতিষ্ঠিত। শাস্ত্রে বলা হয়েছে, তাঁর মহামন্ত্র যে কোনও বিপদ, আতঙ্ক, অশুভ শক্তি ও মৃত্যুভয় থেকে মানুষকে রক্ষা করতে সক্ষম। বিশেষত এই মন্ত্রকে ‘নৃসিংহ কবচ মন্ত্র’ বলা হয়, যা ধারণ করলে চারিদিক থেকে অদৃশ্য এক দিব্য রক্ষা-কবচ গড়ে ওঠে বলে বিশ্বাস।

এই কবচ সাধারণত বটগাছের ছাল বা বিশেষ ভূর্জ পত্রে লিখে ষোড়শোপচারে নৃসিংহদেবের পূজা সম্পন্ন করার পর পুরোহিত দ্বারা প্রাণ-প্রতিষ্ঠা করা হয়। অতঃপর ভগবানকে কবচে আহ্বান করে কবচ পূজা সুসম্পন্ন হলে এই কবচ পূর্ণ প্রতিরক্ষামূলক শক্তি লাভ করে। বিশ্বাস করা হয়, এই কবচ ধারণকারী ব্যক্তি দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকেন।

নৃসিংহদেবের ভয়-নাশক মহামন্ত্রটি হলো—

“ওঁ উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম্।

নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যোর্মৃত্যুং নমাম্যহম্।

এই মন্ত্রে নৃসিংহদেবকে মৃত্যুরও মৃত্যুরূপে প্রণাম জানানো হয়েছে। প্রাচীন বিশ্বাস অনুসারে নিয়মিত ভক্তিভরে এই মন্ত্র জপ করলে উক্ত ব্যক্তির কোনও বিপদের আশঙ্কা থাকে না ও সকল ভয়, অশান্তি ও অমঙ্গল দূরীভূত হয়ে জীবনে সাহস, স্থিরতা ও ঈশ্বরের কৃপা লাভ হয়।

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ