মমতাকে বাঁচাতে গিয়ে হারানো পুলিশের চাকরি ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিরাজুল

বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচাতে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল সিরা জুল হক মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচাতে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল সিরাজুল হক মণ্ডল। যে কারণে চাকরি হারাতে হয় তাঁকে। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে চাকরি ফিরে পাওয়ার জন্যে লড়াই করছেন তিনি। কিন্তু আজও ন্যায়বিচার পাননি। মমতার জমানায়ও চাকরি ফিরে পান নি। কিন্তু এখন রাজ্যের পালা বদলেছে। বিধান সভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে নতুন সরকার গঠন করেছে বিজেপি। পতন হয়েছে ১৫ বছরের তৃণমূল শাসন। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাই এখন নতুন করে চাকরি ফিরে পাওয়ার আশা দেখছেন সিরাজুল। ইতিমধ্যেই তিনি চাকরি ফিরে পাওয়ার জন্যে শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানিয়েছেন।

উত্তর ২৪ পরগনার গাইঘাটার ভদ্রডাঙার বাসিন্দা সিরাজুল। তাঁর দাবি, ১৯৯৩ সালের ২১ জুলাই কলকাতার ব্র্যাবোর্ন রোডে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের সময় লাঠিচার্জে রক্তাক্ত হয়ে পড়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে নিজের সার্ভিস রিভলবার ঊর্ধ্বতন আধিকারিকের দিকে তাক করে লাঠিচার্জ বন্ধ করার আবেদন জানিয়ে ছিলেন তিনি। তিনি উচ্চ আধিকারিককে বলেন, ‘স্যার, এ অত্যাচার থামান। না হলে গুলি চালাতে বাধ্য হব।’ এই ঘটনার পর থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগভাজন হন তিনি। দীর্ঘ মানসিক চাপ ও প্রশাসনিক হয়রানির পর শেষ পর্যন্ত তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে আদালত ও বিভিন্ন সরকারি দফতরে চাকরি ফিরে পাওয়ার জন্য একাধিকবার আবেদন করেছিলেন তিনি। কিন্তু আর্থিক সঙ্কটের কারণে শেষমেষ আইনি লড়াই বন্ধ করে দেন। তৃণমূল সরকারের সময়েও তাঁর প্রত্যাশা পূরণ হয়নি। তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি বিষয়টি জানিয়েছিলেন। তাঁকে বাকি মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু চাকরি ফিরে পাননি।

বর্তমানে দিনমজুরির কাজ করে কোনওরকমে দিন কাটছে তাঁর। বৃদ্ধ মা ও বোনকে নিয়ে সংসার চালাচ্ছেন তিনি। ভাঙাচোরা টিনের ছাউনির বাড়িতে এখনও যত্ন করে রেখে দিয়েছেন নিজের পুরনো পুলিশ ইউনিফর্ম ও চাকরির নথিপত্র। তাই এখন তাঁর শেষ আবেদন, জীবনের প্রায় শেষ পর্বে এসে অন্তত সম্মানের চাকরি এবং উপযুক্ত সাহায্যের ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। যে সিদ্ধান্তের জন্য তিনি চাকরি হারিয়েছিলেন, তার যথাযথ মূল্যায়ন আজও হয়নি। এখন নতুন সরকারের মানবিক হস্তক্ষেপেই শেষ আশার আলো দেখছেন চাকরি হারানো অসহায় এই পুলিশ কর্মী। আজ খোঁজ রাখেন না তাঁর কেউই।

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা