আধা সেনায় তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণের সুপারিশ করল সংসদের স্ট্যান্ডিং কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আধা সেনায় মহিলাদের পোস্টিংয়ের ক্ষেত্রে নমনীয় মনোভাব ও তৃতীয় লিঙ্গধারীদের নিয়োগের ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে সুপারিশ করল সংসদীয় কমিটি। তৃতীয় লিঙ্গধারীরা যাতে দেশের নিরাপত্তার দায়িত্ব পালনকারী সংস্থায় যোগ দিতে পারে তার জন্য সংরক্ষণের সুপারিশ করেছে কর্মীবর্গ, জন অভিযোগ, আইন ও বিচার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। শেষ পর্যন্ত সংসদীয় কমিটির সুপারিশ স্বরাষ্ট্রমন্ত্রক কার্যকর করলে দেশে নারী শক্তির ক্ষমতায়ন আরও এক ধাপ এগোবে।

বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদির নেতৃত্বাধীন কর্মীবর্গ, জন অভিযোগ, আইন ও বিচার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ১৩১তম প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও অসম রাইফেলসের মোট কর্মী সংখ্যার ৩ দশমিক ৭৬ শতাংশ মহিলা। ফলে যাতে মহিলারা সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহী হন তার জন্য প্রয়োজনীয পদক্ষেপ নেওয়া উচিত। ওই মহিলাদের পোস্টিংয়ের ক্ষেত্রে বাহিনীর শীর্ষ আধিকারিকদের নমনীয় ভূমিকা নেওয়া উচিত। যাতে ঝুঁকিপূর্ণ ও পরিশ্রমসাধ্য দায়িত্ব না দেওয়া হয় সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন।’

লিঙ্গান্তরধারীদের সমাজের মূলস্রোতে যুক্ত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে তাদের নিয়োগের বিষয়টির উপরে বিশেষ জোর দেওয়ার সুপারিশও করেছে কর্মীবর্গ, জন অভিযোগ, আইন ও বিচার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দেওয়া রিপোর্টে কমিটি বলেছে, ‘রূপান্তরকামীদের আধা সেনায় যোগ দেওয়ার রাস্তা প্রশস্ত করতে সংরক্ষণ চালু করার বিষয়টি বিবেচনা করে দেখুক স্বরাষ্ট্রমন্ত্রক। এতে ভিন চোখে দেখা রূপান্তরকামীদের সমাজের মূলস্রোতে যুক্ত করার কাজ সহজ হবে।’

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু