মাকে দ্বিতীয়বার শ্বশুরবাড়ি পাঠাল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি : ছেলেমেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে মা-বাবার স্বপ্ন। কিন্তু এক্ষেত্রে ঠিক উল্টোটাই ঘটে গেল। মাকে ঘটা করে বিয়ে দিয়ে ফের শ্বশুড়বাড়িতে পাঠাল ছেলে। মাকে শ্বশুরবাড়িতে পাঠাতে এতটুকু যে তাঁর আপত্তি নেই, সেকথাও বুঝিয়ে দিয়েছে ছেলেটি। এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশে।

জানা গিয়েছে, মায়ের নাম নাফিজা ও ছেলের নাম শাহবাজ। শাহবাজের যখন পাঁচ বছর বয়, তখন শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন নাফিজা। গত ১২ বছর ধরে সিঙ্গল মাদার হিসাবে ছেলেকে বড় করে তুলেছেন তিনি। বেশ কয়েক বছর ধরেই শাহবাজ চেয়েছিলেন, মা নাফিজা যেন আরেকটি বিয়ে করেন। অবশেষে শাহবাজের সেই স্বপ্ন সার্খক হস। গত ৯ ফেব্রুয়ারি নাফিজার দ্বিতীয় বিবাহ সম্পন্ন হয়। একজন বাবা হিসাবে মেয়ের বিয়েতে যা যা করা হয়, তা সবই করেছেন শাহবাজ। তবে মা যখন তাঁর শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিলেন, তখন সেই আবেগকে শাহবাজ ধরে রাখতে পারেননি।

নাফিজা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে ইংরাজিতে মাস্টার্স করেছেন। রাশিয়া থেকে বিশ্ব অর্থনীতিতে স্নাতক করেছেন নাফিজা। ২০২১ সালে রাশিয়া থেকে দেশে ফেরেন তিনি। এখন আইভোরি কোস্টের কনস্যুলেটে কর্মরত তিনি। নাফিজাকে যখন শাহবাজ বিয়ে দিলেন তখন নাফিজার বয়স ৩২ বছর। অন্যদিকে ছেলে শাহবাজের বয়স ১৭ বছর। জানা গিয়েছে, নাফিজার স্বামী রাকিব সিদ্দিকি এখন একজন ব্যবসায়ী। বিয়ের পর নাফিজা জানান, ‘ছেলে ঢাকার লালমাটিয়া ও গুলশানে যাতায়াত করবে। বিয়ের পর গত সোমবার বাপের বাড়িতে গিয়েছিলাম। ছেলে আমাদের দেখে খুবই খুশি হয়েছে।‘ উল্লেখ্য, ছোট থেকে শাহবাজ দিদিমা মীর আফরোজা খাতুন ও মামা মুশফিকুর রহমানের কাছে বড় হয়েছেন। ছোট থেকেই মায়ের কষ্ট বুঝতে শিখেছিল শাহবাজ। মায়ের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের