লেহ হিংসা মামলায় গ্রেফতার সোনম ওয়াংচুক

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্যি হল আশঙ্কা। লেহ সহিংসতার মামলায় গ্রেফতার সোনম ওয়াংচুক। লাদাখ ঠেকে গ্রেফতার করা হয় সমাজকর্মীকে। সোনমের বিরুদ্ধে লেহ‘র বিকশোভে উস্কানির অভিযোগ উঠেছে। লাদাখকে রাজ্যের স্বীকৃতি দেওয়া হোক এই দাবি ছিল সোনম ওয়াংচুকের। অভিযোগ, তিনি উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে জনতাকে উস্কে দিচ্ছেন। বৃহস্পতিবারই তিনি বলেছিলেন “এই কারণের জন্য যে কোনও সময় তাঁকে গ্রেফতার করা হলে খুশি হবেন।” শুক্রবারই গ্রেফতার করা হল তাঁকে।

লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে ঘোষণার দাবি ঘিরে হিংসাত্মক আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে লেহ। ইতিমধ্যেই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে চার বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। ওই অশান্তির ঘটনায় সমাজকর্মী সোনম ওয়াংচুককে কাঠগড়ায় তোলে কেন্দ্রের বিজেপি সরকার। বাস্তবের র‍্যাঞ্চোর এনজিও‘র বিদেশি অনুদান নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বৃহস্পতিবার বিকালেই ওয়াংচুকের এনজিও‘র বিদেশি অনুদান গ্রহণ সংক্রান্ত লাইসেন্স রদ করে স্বরাষ্ট্র মন্ত্রক। তার একদিন পরেই হল গ্রেফতারি। 

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয়  অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংচুক। সেই সঙ্গে দাবি করেছেন, ‘আন্দোলন দমাতে তাঁকে ‘বলির পাঁঠা‘ করা হচ্ছে। ২০১৮ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান ওয়াংচুক। লাইসেন্স বাতিল হওয়া প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনম জানিয়েছিলেন, তার এনজিও বিদেশী অনুদান গ্রহণ করে না, তবে জাতিসংঘ, সুইস এবং ইতালীয় সংস্থাগুলির সঙ্গে ব্যবসায়িক লেনদেন করে এবং সমস্ত কর প্রদান করে।

লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্য ঘোষণা-সহ আরও একাধিক দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল ‘দ্য লেহ‘স অ্যাপেক্স বডির (এলএবি) যুব শাখা। গত ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের আমরণ অনশনে বসেছিলেন ১৫ জন। তাঁদের মধ্যে দু‘জনকে জোর করে হাসপাতালে স্থানান্তরিত করায় বুধবার (২৪ সেপ্টেম্বর) অগ্নিগর্ভ হয়ে ওঠে লেহ। বিক্ষোভকারীরা বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। রণক্ষেত্রের চেহারা নেয় লেহ‘র একাধিক অঞ্চল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারান চার বিক্ষোভকারী।

গুরুতর জখম হন আরও শতাধিক। বেলা সাড়ে এগারোটা থেকে শুরু করে বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলে তাণ্ডব। সরকারি সম্পত্তি ভাঙচুর সহ নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকায় ৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার পিছনে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের। তাই এই গ্রেফতারি।  

ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা