আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুলফি দিতে মাখন পাভ বানাচ্ছেন বিক্রেতা, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধিঃ কোন খাবার কেমন খেতে তা এখন সবই জানা  যায় ইন্টারনেটে। নতুন রেসিপি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার ভিডিও এখন দেখা যায় ইন্টারনেটে। বর্তমানে  পিৎজা,  টকজল ফুচকা থেকে চকোলেট ফুচকা এবং   পরোটা থেকে শুরু করে কোল্ড কফি ম্যাগি, সবই দেখেছে ইন্টারনেট। সম্প্রতি এই তালিকায় যুক্ত হওয়া কুলফিকে বাটার পাভে যুক্ত করার একটি ভিডিও । ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারে এক বিক্রেতা এই খাবারটি তৈরি করতে উনুনে গরম তাওয়া বসান। তারপর ওই তাওয়ায় মাখন দেয়। তারপরে তিনি মাখন দিয়ে পাভটি গরম করেন এবং পরে এটি একটি প্লেটে রাখেন। কয়েক সেকেন্ড পরে, ওই বিক্রেতা পাভের মধ্যে কুলফি দিয়ে দেন। আর তার ওপর নোনতা-মিষ্টি ছড়িয়ে দেন। এই ভিডিও পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিও।

শেয়ার করার পর থেকে পোস্টটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে পাঁচ হাজারেরও বেশি ভিউ হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “Butter Pav Bhaji hui purani, Khao garma garam, Butter Kulfi Pav,Aur yeh hai Gujarat ki Kahani!!!”  এই ভিডিওতে কমেন্ট করা শুরু করেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “ঈশ্বরকে ধন্যবাদ যে তারা এতে চকোলেট সিরাপের সাথে একটি অমলেট যোগ করেনি ..” । আবার কেউ লিখেছেন ,’এটি হল আইসক্রিম স্যান্ডউইচ।‘  

Published by:

Share Link:

More Releted News:

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ