১৭ সেকেন্ডেই এক বোতল বিয়ার শেষ করলেন ফরাসি প্রেসিডেন্ট

বোতলের বিয়ার শেষ করতে ফরাসি প্রেসিডেন্টের সময় লেগেছে মাত্র ১৭ সেকেন্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামেরার সামনে ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। ফ্রান্সের ঘরোয়া রাগবি লিগ চ্যাম্পিয়ন হওয়া দলের সঙ্গে ড্রেসিংরুমে দাঁড়িয়ে বিয়ার পান করতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে। সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যার ফলে সমালোচনাও শুরু হয়েছে।

উল্লেখ্য শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে হয় রাগবি ম্যাচটি। ম্যাচে লা রোশেলকে হারিয়ে জয়ী হয় টুলুস। ম্যাচের ভিআইপি দর্শকাসনে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি গোটা ম্যাচটি উপভোগ করেন। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর জয়ী দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন ম্যাক্রোঁ। ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যদের সঙ্গে জয় উদযাপনে অংশ নিয়ে বিয়ার পান করেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই মুহূর্তের ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাক্রোঁর হাতে রয়েছে একটি বিয়ারের বোতল। বোতলটি তুলে ধরে তিনি চিয়ার্স করেন। তারপর একবারে এক নিঃশ্বাসে বোতলে থাকা পানীয় শেষ করেন তিনি। বোতলের বিয়ার শেষ করতে ফরাসি প্রেসিডেন্টের সময় লেগেছে মাত্র ১৭ সেকেন্ড। অন্যদিকে দেশের প্রেসিডেন্টকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মাতেন টুলুস দলের সদস্যরা। এদিকে ক্যামেরার সামনে এভাবে বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন ম্যাক্রোঁ। ফ্রান্সের গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য স্যান্ডরিন রুশো টুইট করে লিখেছেন, রাজনৈতিক নেতৃত্বে থাকা বিষাক্ত পৌরুষের উদাহরণ এই চিত্র।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া