দিল্লিতে আস্ত এটিএম মেশিন তুলে নিয়ে গেল চোরের দল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রক্ষী না থাকায় প্রথমে এটিএম মেশিন ভাঙার চেষ্টা করেছিল চোরের দল। কিন্তু প্রচণ্ড শব্দে আশেপাশের বাসিন্দারা জেগে উঠতে পারেন এমন আশঙ্কায় শেষ পর্যন্ত আস্ত এটিএম মেশিন উপড়ে নিয়ে চলে গেল চোরের দল। বৃহস্পতিবার ভোররাতে নজিরবিহীন ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। আস্ত এটিএম মেশিন তুলে নিয়ে যাওয়ার সময়ে যন্ত্রের ভিতরে এক লক্ষ ৪০ হাজার টাকার মতো ছিল বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরেদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।

দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর তিনটে ১০ মিনিট নাগাদ পুলিশের কন্ট্রোল রুমে মুম্বইয়ের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কম্যান্ড রুম থেকে ফোন আসে। অভিযোগ করা হয়, দিল্লির নারেলা শিল্প তালুকের খেরা খুর্দে থাকা এটিএম কিয়স্ক থেকে আস্ত মেশিন তুলে নিয়ে গিয়েছে চোরের দল। অভিযোগ পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের বিশাল বাহিনী।

ঘটনাস্থলে পৌঁছে তারা লক্ষ্য করেন এটিএম কিয়স্কের মূল দরজা ভাঙা। ভিতরে ঢুকে দেখতে পান, উধাও মেশিন। কিন্তু কীভাবে অত ভোরে ওই বিশালাকায় মেশিন তুলে নিয়ে গেল চোরের দল তা ভাবতে পারছেন না তদন্তকারীরা। মেশিন তুলে নিয়ে যাওয়ার ঘটনায় কারা জড়িত তা শনাক্ত করতে এটিএম কিয়স্ক সংলগ্ন রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছেন তাঁরা। সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, গত ১৯ অগস্ট শেষ বারের মতো চুরি হয়ে যাওয়া এটিএমে টাকা ভর্তি করা হয়েছিল। চুরি যাওয়ার সময়ে যন্ত্রের ভিতরে এক লক্ষ ৪০ হাজার ৩০০ টাকা ছিল।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য