জন্মাষ্টমীর দিন মেনে চলুন এই ৮ উপায়! খুশি হবে বংশীধর

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার (২৬ অগাস্ট) হল জন্মাষ্টমী। এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ। এই দিনে শ্রীকৃষ্ণকে খুশি করতে ভক্তরা নিষ্ঠা ভরে আরাধনা করে থাকে। কেননা এই তিথির মাহাত্ম্য খুব গুরুত্বপূর্ণ। গোপাল বা নাড়ু গোপাল হল শ্রীকৃষ্ণের শৈশব রূপ। এইদিন গোপালের প্রিয় সব পদ নিবেদন করা হয়ে থাকে। আপনি কী জানেন আজ কিছু বিশেষ উপায়ে তুষ্ট করা যায় নন্দদুলালকে। জেনে নিন কোন বিশেষ টোটকায় খুশি করবেন বংশীধরকে।

উপবাস রাখা : এই দিন সকাল থেকে উপবাস রেখে, সন্ধ্যাবেলা গোপালের পুজো করে তার পর আহার গ্রহণ করুন। এতে খুশি হবে কানাই ঠাকুর।

গোপালকে দোলনা চড়ান : বাড়িতে গোপালের ছোট দোলনা থাকলে, এই দিন অবশ্যই গোপালকে দোলনায় চড়ান। জন্মদিনে দোলনায় চড়িয়ে দোল দিলে আনন্দিত হন গোপাল।

গোপালের অভিষেক :  জন্মাষ্টমীর তিথি চলাকালীন কাঁচা দুধের সঙ্গে গোলাপ বা পদ্ম ফুলের পাপড়ি, গোলাপ জল, সাদা চন্দন এবং সামান্য কর্পূর মিশিয়ে গোপালের অভিষেক করান। এতে খুশি হন গোপাল।

তুলসী মালা :  জন্মাষ্টমীর দিন গোপালকে স্নান করিয়ে পোশাক বদলে দিয়ে তুলসী পাতার মালা পরাতে পারেন। এইদিন গোপালের গলায় তুলসি পাতার মালা পরানো খুব শুভ বলে মনে করা হয়।

এক জোড়া তুলসি পাতা :  জন্মাষ্টমীর দিন এক জোড়া তুলসীপাতায় সাদা চন্দন মাখিয়ে তা কিছুক্ষণ শুকিয়ে নিন। তার পর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। তবে একটা তুলসি পাতা দেবেন না যেন, এক জোড়া তুলসি পাতা থাকা দরকার।

সাধ্যমত শিশুদের খাওয়ান :  জন্মাষ্টমীর পরের দিন বাড়িতে সাধ্য মতো কয়েক জন শিশুকে খাবার খাওয়ান। এতে খুশি হবে কানাই।

রূপার বাঁশি :  জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের হাতে রুপোর বাঁশি রেখে দিন। এতে খুশি হন গোপাল ঠাকুর।তবে এই বাঁশিটা পরের দিন নিয়ে নিজের টাকা রাখার জায়গায় রাখলে অর্থকষ্ট দূর হয়।

ময়ূরের পালক : শ্রীকৃষ্ণের পছন্দের জিনিসের মধ্যে অন্যতম হল, তাই এই দিন অবশ্যই পুজোর আসনে ময়ূরের পালক রাখুন।

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য