বিনা টিকিটে রেলে ভ্রমণ, বিবেক তাড়নায় মেটালেন বকেয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ‘চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা’। দুবছর ধরে বহাল তবিয়তে বিনা টিকিটে ট্রেনে সওয়ার করছিলেন এক যুবক। দুবছর পর ফিরল তার চেতনা। বিবেকের দংশন থেকে ২ বছরের বকেয়া টাকা শোধ করলেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে রাজশাহী-ঢাকাতে।

জানা গিয়েছে, আবু রায়হান নামে মান্দা নওগাঁয়ের এক যুবক হঠাৎ করেই রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দফতরে হাজির হন। গত ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তাহার-রাজশাহী এবং রাজশাহী-ঢাকা রুটে বিনা টিকিটে বহাল তবিয়তে  যাতায়াত করেছেন। টিকিট পরীক্ষকের নাকের ডগা দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করেছেন।

হঠাৎ করেই তাঁর শুভবুদ্ধির উদয় হয়। বিবেকের দংশনে তিনি রবিবার রাজশাহীর রেল দফতরে পৌঁছন। দুবছরের বকেয়া টাকা নিজে থেকে পরিশোধ করেন তিনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম জানিয়েছেন, দুবছরের টিকিটের মূল্য হিসাব করে দেখা গেল ৮৯০ টাকা। তিনি এই টাকা সরকারি খাতে জমা দিয়ে দায় মুক্ত হয়েছেন। তিনি নিজে তাঁর দোষ স্বীকার করে নেন। ব্যতিক্রম এই ঘটনাটি পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছেন।

ঠাকুর দেখে বাড়ি ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতার

রজনীকান্তের অন্ধভক্ত! ‘জেলার ২’ দেখতে গোটা সিনেমা হল বুক করলেন সঞ্জু স্যামসন

বাংলাদেশি এজেন্ট, রেয়াত নয়!’ চোরবাগান কাণ্ডে ধৃত আইনুলকে কড়া বার্তা দিলীপের

‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের