চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নমাজের জন্য চার বিঘা চাষের জমি দান দুই হিন্দু কন্যার

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: যে রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে দমিয়ে রাখাই দস্তুর, সেই যোগী রাজ্য সাক্ষী রইল এক বিরল ঘটনার। বাবার শেষ ইচ্ছাপূরণ করতে ইদগাহকে চার বিঘা জমি, বাজারদর দেড় কোটি টাকা, দান করলেন দুই হিন্দু কন্যা। এমন এক বিরল ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের কাশীপুর। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ব্রজনানন্দ রাস্তোগী ২০ বছর আগে মৃত্যু হয়। মৃত্যুর আগে আত্মীয় পরিজনদের শেষ ইচ্ছার কথা জানিয়ে গিয়েছিলেন। তাঁর শেষ ইচ্ছা ছিল, চার বিঘা কৃষিজমি নমাজের জন্য মুসলিমদের তিনি দান করবেন। ২০০৩ সালে মৃত্যু হয় রাস্তোগীর। দুই কন্যা সরোজ এবং অনিতা থাকেন দিল্লি। বাবার মৃত্যু সংবাদ পেয়ে তারা গিয়েছিলেন গ্রামের বাড়িতে। পরিবারের কাছে শোনেন বাবার শেষ ইচ্ছার কথা। সঙ্গে সঙ্গে তারা বড়ভাই রাকেশ রাস্তোগির সঙ্গে য়োগাযোগ করে বাবার শেষ ইচ্ছাপূরণের কথা বলেন। বড় ভাই বিন্দুমাত্র আপত্তি তোলেনি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাকেশ বলেন, ‘বাবার শেষ ইচ্ছা পূরণ করা আমাদের প্রধান দায়িত্ব ছিল। দুই বোন যে কর্তব্য পালন করেছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। আমার বিশ্বাস, বাবার আত্মা শান্তি পাবে। দুই বোনের এই ভূমিকা আমাদের সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। যেখানে সম্প্রদায় সম্প্রদায়ে বিদ্বেষ, সেখানে এই ঘটনা যে বিরল তা নিয়ে কোনও সন্দেহ নেই। আমার বিশ্বাস, এই দান বহু মানুষকে প্রাণিত করবে।’

আরও পড়ুন ইতিহাসে ১০০-র মধ্যে পডু়য়া পেল ৫৫৫

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ