পকোড়া বানাতে দেরি করেছিল মা, রেগে আগুন ধরিয়ে পুরো বাড়ি পুড়িয়ে দিল গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি : পকোড়া বানাতে দেরি করায় রেগে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দিল গুণধর ছেলে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ঘরের চারপাশে তা ছড়িয়ে পড়ে। ৩ টি ঘর আগুনে লেগে পুড়ে যায়। সেইসময় ওই যবক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার বনপুর গ্রামে। অভিযক্ত যুবকের নাম মাধব বিসওয়াল।

এগিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নীলগিরি ফায়ার সার্ভিস। কয়েক ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়্ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।ঘটনাস্থলে এসে পৌঁছেছে স্থানীয় পুলিশ। ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নীলগিরি পুলিশ অভিযুক্ত মাধব ও তাঁর ছোট ভাই গণেশ্বর দুজনকেই গ্রেপ্তার করেছে।

তবে আগুন লাগার সময় বাড়ির কেউই উপস্থিত ছিল না। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাধব ও গণেশ্বর দুজনেই মদ খেয়ে বাড়িতে ঢুকেছিল। এরপর দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। মা তাঁদের দুজনকেই বকাবকি করেন। এরপর মাধব তাঁর মাকে পকোড়া বানাতে বলেন। এরপর তাঁর মা ছোট ছেলে গণেশ্বরকে নিয়ে বেরিয়ে যান বাড়ি থেকে। তাতেই রাগের বশে নিজের বাড়িতেই আগুন দেয় মাধব।

এই নিয়ে দুই যুবকের মা জানান, ‘আমার বড় ছেলে মাধব গতকাল রাতে আমাকে পকোড়া বানাতে বলেছিল। আমি পকোড়া বানাতে গিয়ে ভুলবশত বেশি জল দিয়ে ফেলি। এটা দেখে রেগে যায় মাধব। তখন সে আমাকে ও তাঁর ছোট ভাইকে খুব জোর বকাঝকা করতে থাকে। এমনকী চড়াও হয়ে আমাদের উপর হামলাও করে। প্রাণ বাঁচাতে ছোট ছেলেকে নিয়ে পালিয়ে যাই। এরপরই আমাদের অনুপস্থিতে ঘরে আগুন লাগিয়ে দেয়।’

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে