কে এই সান্তা ক্লজ, কোথায় তাঁর জন্ম? জেনে নিন সেই ইতিহাস

আর কয়েক ঘণ্টা পরেই জিঙ্গল বেলসের সুর তুলে লাল ঝোলা কাঁধে চাপিয়ে হাজির হবেন সান্তা ক্লজ। সেই লাল ঝোলায় থাকবে ছোট ছোট শিশুদের জন্য উপহার

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কয়েক ঘণ্টা পরেই জিঙ্গল বেলসের সুর তুলে লাল ঝোলা কাঁধে চাপিয়ে হাজির হবেন সান্তা ক্লজ। সেই লাল ঝোলায় থাকবে ছোট ছোট শিশুদের জন্য উপহার। যুগ যুগ ধরে খ্রিস্টমাসে এভাবেই ছোটদের খুশি করতে হাজির হয়ে যান সান্তা। তাঁর উপস্থিতি কি আদৌও রয়েছে, নাকি সবটাই মনগড়া! কিন্তু কে এই সান্তা ক্লজ (Santa Claus)? কী তাঁর ইতিহাস? আমরা অনেকেই তা জানি না। আসুন জেনে নেওয়া যাক সান্তা ক্লজ সম্পর্কে কিছু তথ্য এবং ইতিহাস।

সান্তা ক্লজ নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। বিশেষ করে শিশুদের। তাঁরা আজও বিশ্বাস করে বড়দিনের আগেই সাদা গোঁফ-দাড়ি পড়া সান্তা ক্লজ রাতের অন্ধকারে এসে লাল ঝোলা থেকে উপহার রেখে যাবেন চুপিসাড়ে। আজ যাকে আমরা সান্তা ক্লজ হিসেবে চিনি সেই মানুষটির রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। লাল পোশাক, লাল টুপি পরা সাদা ধবধবে দাড়িওয়ালা এই লোকটির ইতিহাস খুঁজে পাওয়া যায় সেই খ্রিষ্টীয় তিন শতকের দিকে। সেন্ট নিকোলাস নামক এক সন্ন্যাসীকে ঘিরে সান্তা ক্লজের কিংবদন্তী শুরু। খ্রীষ্টীয় ২৮০ সালের দিকে এশিয়া মাইনর বা বর্তমান তুরস্কের পাতারা নামক অঞ্চলে তাঁর জন্ম হয়েছিল বলে ধারণা করা হয়।

সততা এবং দয়ার জন্য সবাই তাঁকে পছন্দ করতেন। অত্যন্ত সম্পদশালী এই মানুষটি সবসময় গরীব-দুঃখী এবং অসহায় মানুষজনকে সাহায্য করতেন। তেমনই শিশুদের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন সেন্ট নিকোলাস। কথিত আছে, একবার তিনি দাস হিসেবে বিক্রি হতে যাওয়া থেকে তিনটি মেয়েকে রক্ষা করেন। পাশাপাশি তাঁদের বিয়ের জন্য যৌতুক ও যাবতীয় খরচ প্রদান করেন তিনি। এরপরই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়। তিনি মানুষের রক্ষক হিসেবে পরিচিতি পান।

সেই থেকে রেনেসা পর্যন্ত ইউরোপে বেশ জনপ্রিয় ছিলেন সেন্ট নিকোলাস। তবে তিনি আমেরিকায় পরিচিতি পান ১৮শ শতকের শেষের দিকে। ১৭৭৩ ও ১৭৭৪ সালে পরপর দুইবার একটি পত্রিকায় এক ডাচ পরিবারের সেন্ট নিকোলাসের মৃত্যুবার্ষিকী উৎযাপন করার খবর আসে। সেন্ট নিকোলাসের সংক্ষিপ্ত রূপ ‘সিন্টার ক্লাস’ নামে ডাকতেন ওই ডাচ পরিবার। এবং পরবর্তীকালে এই সিন্টার ক্লাস থেকেই মূলত সান্তা ক্লজ নামটির উৎপত্তি বলে ধরা হয়। ১৮২০ সালের দিক থেকে ক্রিসমাস উপলক্ষ্যে দোকানগুলো বিজ্ঞাপন দিত, পত্রিকায় বিশেষ সংখ্যা বের হতো যেগুলোতে প্রায়ই সান্তা ক্লজের ছবিও ছাপা হতো।

১৮৪১ সালে ফিলাডেলফিয়ার একটি দোকানে একটি মানুষ আকৃতির সান্তা ক্লজ তৈরি করা হয় যা দেখতে হাজার হাজার শিশু ভিড় জমিয়েছিল। ১৮২২ সালে ক্লেমেন্ট ক্লার্ক মুর নামক একজন ক্রিসমাস উপলক্ষ্যে একটি কবিতা লেখেন যার শিরোনাম ছিল “An Account of a Visit from St. Nicholas.”। লাল পোশাক পরা সাদা দাড়িওয়ালা এক সন্ত ৮টি হরিণ টানা গাড়িতে উড়ে উড়ে বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করছে- এমনই এক চিত্র ফুটে উঠেছিল তার কবিতায়। এরপর থেকেই সান্তা ক্লজের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।

পাহাড়ি কুয়াশা আর সবুজ চা বাগান, ছুটি কাটাতে চলুন উত্তরবঙ্গের পুবং

পুজোয় শহরের কোলাহল এড়াতে চান? ঢুঁ মারতে পারেন বিষ্ণুপুরে

আউশগ্রামের মাজি পরিবারের পুজোয় দেবীকে দেওয়া হয় সাত শাকের ভোগ

রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী