Shiva and Mohini Son : জানেন কী মহেশ্বর ও মোহিনীর মিলনে জন্ম হয়েছিল এক সন্তানের?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: দেবাদিদেব মহাদেব সকল দেব-দেবীর দেবতা। এই নাম শুনলেই মনে ভেসে ওঠে এক অপার করুণাময় ও বিনাশকারী পরমেশ্বর দেবমূর্তি। হিন্দু ধর্মে তিনি ত্রিমূর্তির মূল অংশ, সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের দেবতা। ভগবান শিবের দুই সন্তান সম্পর্কে আমাদের প্রায় সকলেরই জানা। তাঁরা হলেন গণেশ ও কার্তিক। তবে, শাস্ত্র মতে মহাদেবের ৮টি পুত্র সন্তান ও ১টি কন্যা সন্তান রয়েছে অর্থাৎ, মহাদেবের মোট ৯ জন সন্তান-সন্ততি।

কথিত আছে, এই ৯ জন সন্তানের মধ্যে মহেশ্বর ও মোহিনীরূপী নারায়ণের এক সন্তানের জন্ম হয়েছিল। জানা যায়, মোহিনী দেবী মায়া শক্তির প্রতীক। তিনি আসলে বিষ্ণুরই স্ত্রীলিঙ্গ রূপ। মোহিনী দেবীর সৌন্দর্য এতই অপরূপ ছিল যে, যে কেউই তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী, সমুদ্র মন্থনকালে অমৃতের কলস পাওয়া গেলে দেবতা ও অসুরদের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়। অসুররা দেবতাদের উপর প্রভাব বিস্তার করতে থাকে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। তাঁর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে অসুররা বিভ্রান্ত হয়ে গিয়েছিল এবং তখন তিনি দেবতাদের অমৃত পান করার সুযোগ করে দেন।

কথিত আছে, একদা মহেশ্বর শিবের বিষ্ণুর মোহিনী রূপ দেখে বীর্যপাত হয়ে গিয়েছিল। মহাদেবের সেই বীর্যই পারদ নামে পরিচিতি পায় এবং তাঁর বীর্য থেকে পরে সস্তব নামে এক পুত্রের জন্ম হয়। দক্ষিণ ভারতে তিনিই আয়াপ্পা নামে পরিচিত। আয়াপ্পার অপর নাম ছিল মণিকন্দন। কিংবদন্তী অনুসারে, যখন শিব এবং মোহিনী পম্পা নদীর তীরে শিশু আয়াপ্পাকে পরিত্যাগ করেছিলেন, তখন পান্ডালমের নিঃসন্তান রাজা রাজশেখর আয়াপ্পাকে দত্তক নিয়েছিলেন এবং তাকে ঐশ্বরিক উপহার হিসাবে গ্রহণ করেছিলেন। ভগবান আয়াপ্পা একজন অত্যন্ত জনপ্রিয় হিন্দু দেবতা, যিনি প্রধানত দক্ষিণ ভারতে পূজিত হন। শিব ও বিষ্ণু থেকে উৎপন্ন হওয়ায় তাঁকে হরিহরপুত্রও বলা হয়ে থাকে।

কেরালার সবরিমালার বিখ্যাত তীর্থস্থান হল ভগবান আয়াপ্পার মন্দির। প্রতি বছর লক্ষাধিক ভক্তপ্রাণ মানুষের ভিড় হয় এই মন্দিরে। এটি ভারতের অন্যতম বিখ্যাত তীর্থস্থান। সারা দেশ থেকে অসংখ্য তীর্থযাত্রী হরিহরপুত্র ভগবান আয়াপ্পার আশীর্বাদ পেতে এই স্থানে আসেন।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই