রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩ আসন দূরে NDA

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে ৩৭০ আসন পাওয়ার স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি শীর্ষ নেতারা। শেষ পর্যন্ত তাদের স্বপ্নপূরণ হবে কিনা, তা জানতে আরও অন্তত তিন মাস অপেক্ষা করতে হবে। কিন্তু লোকসভায় ৩৭০ আসন জয়ের স্বপ্ন দেখা বিজেপি এখনও রাজ্যসভায় ১০০ আসনের গণ্ডি টপকাতে পারেনি। এমনকি সংখ্যাগরিষ্ঠতা পায়নি এনডিএ-ও। হিমাচল প্রদেশ  এবং উত্তরপ্রদেশে কংগ্রেস-সমাজবাদী পার্টিতে ভাঙন ধরিয়েও সংখ্যাগরিষ্ঠতা থেকে তিন আসন দূরেই থমকে যেতে হলো দুই শিবিরকে।

রাজ্যসভার মোট আসন সংখ্যা ২৪৫। তবে বর্তমানে ৫টি আসন শূন্য রয়েছে। ফলে মোট সাংসদের সংখ্যা বর্তমানে ২৪০। কোনও বিল পাশ করানোর জন্য প্রয়োজন ১২১ সাংসদের সমর্থন। কিন্তু বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবিরের সাংসদ সংখ্যা ১১৮। তার মধ্যে পদ্ম শিবির একাই ৯৭। সম্প্রতি রাজ্যসভার ৫৬টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে ৪১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বিভিন্ন দলের প্রার্থীরা। হিমাচল প্রদেশ, কর্নাটক ও উত্তরপ্রদেশের ১৫টি আসনে ভোট নেওয়া হয়। ক্রস ভোটিংয়ের দৌলতে অর্থা‍ৎ বিকিয়ে যাওয়া বিধায়কদের সৌজন্যে ওই ১৫ আসনের মধ্যে ১০টি আসনেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস তিনটি এবং সমাজবাদী পার্টি ২টি আসনে জয়ী হয়েছে। ৫৬টি আসনের মধ্যে বিজেপির ঘরে এসেছে ৩০টি আসন।

কিন্তু প্রত্যাশার চেয়ে দুটি আসন বেশি পেয়েও স্বস্তিতে থাকতে পারছেন মোদি-অমিত শাহরা। কেননা, ফের দল ক্ষমতায় ফিরলে বিভিন্ন বিল পাশ করানোর জন্য বান্ধব হিসাবে পরিচিত বিজু জনতা দল, ভারত রাষ্ট্র সমিতি এবং ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন চাইতে হবে।

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা