মুম্বইয়ে ইনস্টাগ্রাম বন্ধুর হাতে ধর্ষিতা তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কলকাতার পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের ছায়া বাণিজ্যনগরী মুম্বইয়ে। ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্রে বন্ধুত্ব গড়ে ওঠা এক যুবকের বিরুদ্ধে নৃশংস ধর্ষণের অভিযোগ আনলেন মুম্বইয়ের এক ২১ বছর বয়সী তরুণী। নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টও করেছেন নির্যাতিতা। তাঁর ওই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার পরে ১২ দিন পেরিয়ে যাওয়া সত্বেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় কাঠগড়ায় মুম্বই পুলিশ। ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন জানিয়েছেন অভিযুক্ত।

নিজের দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ওই তরুণী লিখেছেন, ‘ইনস্টাগ্রামেই মনের মতো এক যুবক খুঁজছিলাম। হিতেক শাহ নামে এক যুবকের সঙ্গে পরিচয়ও হয়েছিল। গত ১৩ জানুয়ারি এক পানশালায় গিয়েছিলাম দুজনে। বেশ কয়েক পেগ মদ্যপানও করেছিলাম। কিন্তু জোর করে আমাকে প্রচুর পরিমাণ পানীয় খাইয়েছিল হিতেক। অতিরিক্ত মদ্যপানের পরেই কার্যত জ্ঞান হারিয়ে ফেলি। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যায়। তার পরে বেহুঁশ অবস্থায় এক বন্ধুর  আস্তানায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। প্রচণ্ড ব্যথা অনুভব করায় আমি বাধা দেওয়ার চেষ্টা করি। কিন্তু ততক্ষণে পশুত্ব জেগে উঠেছিল হিতেকের মধ্যে। বাধা পেয়ে আমাকে তিনটি চড়ও কষিয়ে দেয়।’  

ওই তরুণী আরও জানিয়েছেন, ‘জ্ঞান ফেরার পরে এক তুতো ভাইকে ফোন করে। সে এসে উদ্ধার করে। বাড়িতে ফিরেও লজ্জায় নিজের বাবা-মায়ের কাছে ওই ন্যক্কারজনক ঘটনা বলতে পারেননি। পরে বাবা-মা পুরো ঘটনাটি জেনে প্রচণ্ড শকড পান। কয়েকদিন পরে ধর্ষণের অভিযোগ জানিয়ে দক্ষিণ মুম্বইয়ের ওরলি থানায় এফআইআর দায়ের করেছেন। যদিও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত হিতেক শাহকে গ্রেফতার করেনি পুলিশ।’ নির্যাতিতা তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ওরলি থানার পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, ‘ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। তদন্ত চলাকালীন মাঝপথে কোনও প্রতিক্রিয়া জানানো হবে না।’

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ