এই মুহূর্তে

মুম্বইয়ের স্কুলে উড়ল বাংলাদেশি পতাকা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাভার নিয়ে ভারত জুড়ে ঝড় উঠেছে। সে দেশের থাকা সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে উঠেছে প্রতিবাদের ঝড়। এই আবহেই মুম্বইয়ের একটি স্কুলে দেখা গেল বাংলাদেশের জাতীয় পতাকা। সেই ভিডিও দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

মুম্বইয়ে নাল্লাসোপাড়ার একটি স্কুলের চত্বরে বাংলাদেশের পতাকা ওড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।  সংখ্যালঘুদের হত্যার কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক যখন তিক্ত হয়ে উঠেছে, তখন এই ভিডিওটি ভারতে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , নাল্লাসোপাড়া পশ্চিমের পঞ্চাল নগরে অবস্থিত রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের  চত্বতে পতাকাটি  উড়ছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বজরং দল সহ হিন্দু সংগঠনগুলি। টিম হিন্দু ইউনাইটেড তাদের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে দেখা  গিয়েছে হিন্দু দলগুলি স্কুলে পুলিশের সঙ্গে মিলে পতাকাটি সরিয়ে ফেলছে।

 

View this post on Instagram

 

A post shared by बजरंगदल-वसई ज़िला 🚩 (@bajrangdalvasaijilha)

ভাসাই অঞ্চলের বজরং দলও বাংলাদেশি  পতাকা উত্তোলনের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে এবং বলেছে যে “ভারতের মাটিতে কেবল ভারতের তেরঙ্গা পতাকা উড়বে”। ইনস্টাগ্রামে তাদের অফিসিয়াল হ্যান্ডেলে বজরং দল বলেছে, “ভারতের নালাসোপাড়ার রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে বাংলাদেশি পতাকা উত্তোলন করা হয়েছে। এটি ভারতের ধর্মের বিরুদ্ধে! যখন হিন্দুরা নির্যাতিত হচ্ছে, যখন বাংলাদেশে আমাদের বোন ও কন্যাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে, তখন এই ধরনের ঘটনা ভারতের আত্মসম্মানে আঘাত করে।”  আরও বলা হয়েছে, “হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বজরং দলের স্পষ্ট হুঁশিয়ারি: ভারতের মাটিতে কেবল ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা উড়বে! দেশের বিরুদ্ধে যে কেউ কাজ করবে তার কঠোর জবাব দেবে বজরং দল। এই ভূমি ভারত মাতার, এবং এখানে কেবল ভারতকেই সম্মানিত করা হবে! জয় শ্রী রাম।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিবরাত্রিতে করুন এই কাজ, লক্ষ্মীর ভাণ্ডার কখনও খালি হবে না

‘ভোলেনাথ, বাবাকে মদ্যপানের থেকে দূরে রাখো’, ৯ বছরের শিশুকন্যার প্রার্থনা চোখে জল আনবে

প্রেম দিবসেই ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা, ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন ৪০ জন

বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আচমকা হানা পুলিশের! যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন

ইউনূস জমানায় ১৮ মাসে খুন ৬ সাংবাদিক, চাকরি হারিয়েছেন ১৮৯ জন

প্রতিবেশীর সঙ্গে ভক্তদের আলাপ করিয়ে দিলেন অমিতাভ বচ্চন, নেটমহলে ঝড় তুলল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ