চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যোগী হারলে ধাক্কা খাবেন মোদিও ! উদ্বিগ্ন বঙ্গ বিজেপি

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বনাম বিজেপির লড়াই হলেও মূল লড়াইটা দাঁড়িয়েছিল মোদি বনাম মমতার। বস্তুত, মোদি নিজেই এগিয়ে এসছিলেন এই লড়াইয়ের নেতৃত্ব দিতে। নিজে কুড়ি বাইশটি সভাও করেছেন বঙ্গে। কার্যত ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন তিনি। কিন্তু সেই নির্বাচনে মুখ পুড়েছে বিজেপির। পুড়েছে মোদির মুখও। ধাক্কা খেয়েছে তাঁর ভাবমূর্তিও। তার জেরে বাংলাতে বিজেপির এখন শনির দশা শুরু হয়েছে। এদিকে সামনেই উত্তরপ্রদেশের ভোট। সেখানেই এখন সর্বশক্তি দিয়ে মাঠে নামছে বিজেপি। কিন্তু এখানেও সেই নেতৃত্বে মোদি। যোগী যেন শুধুই তাঁর ছায়া। ঠিক যেভাবে বাংলার বুকে আগ্রাসী অভিযান চালিয়েছিল বিজেপি, উত্তরপ্রদেশের বুকেও এখন সেই একই ছবি দেখা যাচ্ছে। আর তাই সিঁদুরে মেঘ দেখছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কেননা যোগী রাজ্যের ভোটে কোনও ভাবে বিজেপি হেরে গেলে তা ফের মোদির পরাজয় হিসাবেই সর্বভারতীয় রাজনীতিতে গণ্য হবে। আর তার জেরে বাংলাতেও বড় ধাক্কা খেতে পারে বিজেপি। দল ছাড়ার প্রবণতার পাশাপাশি ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হয়তো তাঁদের দখলে থাকা ১৭টি আসনই হারাতে হবে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টি আসনে জয়ের মুখ দেখেছিল বিজেপি। তার জেরেই বঙ্গ বিজেপি নেতৃত্বের বদ্ধমূল ধারনা হয়েছিল একুশের ভোটে তৃণমূল হারছেই। সেই একই ধারনা নিয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। ধীরে ধীরে সেই লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার রাশ দিলীপ ঘোষদের হাত থেকে বার করে দলের কেন্দ্রীয় নেতৃত্ব নিজেদের হাতে তুলে নেয়। ভোট যতই এগোয় ততই দেখা যায় নেতৃত্বের রাশ আদতে চলে গিয়েছে স্বয়ং নরেন্দ্র মোদির হাতে। তিনিই যেন মমতাকে হারাতে নেমেছেন। ভোটের ফল তাই সব থেকে বেশি ধাক্কা দিয়েছে মোদির ভাবমূর্তিকেই। মোদিকেও যে হারানো যায় সেই ধারনাই এখন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। উত্তরপ্রদেশের ভোটেও যদি সেই একই হাল হয় তখন কী হবে! বাংলা থেকে ২০২৪ সালে ১টা আসনও কী বার করতে পারবে বিজেপি! চিন্তা ছড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরে।

এখনও পর্যন্ত নানা সমীক্ষা বলছে উত্তরপ্রদেশের ভোটে জিতবে বিজেপিই। কিন্তু ঘটনা হচ্ছে সেখানকার অতি অনগ্রসর শ্রেনীর নেতারা বিজেপির দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে শুরু করে দিয়েছেন। দলে দলে এখন নিত্যদিনই সেখানে বিজেপি ছাড়ছেন মন্ত্রী থেকে বিধায়ক ও নেতারা। এর প্রভাব যদি সেখানকার অনগ্রসর শ্রেনীর ভোটারদের ওপরেও পড়ে তাহলে কপালে দুঃখ আছে বিজেপির। অথচ বাংলার মতোইও উত্তরপ্রদেশে বিজেপি নেতৃত্ব দিতে এগিয়ে এসেছেন মোদি। যদি সেখানেও বাংলার মতো হার হয় বিজেপির তখন দলের অবস্থা কী হবে তা সহজেই অনুমেয়। বঙ্গ বিজেপি নেতৃত্বের হিসাব একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলই বলে দিচ্ছে ২০১৯-এ তাঁদের জেতা ১৮টি আসনের মধ্যে ৯টিতেই এগিয়ে গিয়েছে তৃণমূল। ৩টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মাত্র ৬টিতে একটু ভাল জায়গায় আছে বিজেপি। কিন্তু উত্তরপ্রদেশে যদি ফের বিজেপি হারে তাহলে তা যোগী অপেক্ষা মোদির পরাজয় বলেই গণ্য হবে। তখন ২০২৪ সালে মোদির নামে আর ভোট চাওয়া যাবে তো বঙ্গে! মানুষ কী আর তখন মোদিকে ভোট দেবেন! এতশত প্রশ্নে এখন কার্যত রাতের ঘুম ছুটেছে বঙ্গ বিজেপি নেতৃত্বের।

Published by:

Share Link:

More Releted News:

তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন, নদিয়ায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন

মেয়ে সক্রিয় বিজেপিকর্মী, রাগে বাবাকে বেধড়ক মার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

ডি ককের দুরন্ত শতরান, পঞ্জাবকে ১৯৬ রানের লক্ষ্য দিল মুম্বই

‘লুকসেট’ হয়ে গিয়েছে, এবার আদৃতর সঙ্গে জুটিতে সুস্মিতা, কোথায় দেখা যাবে তাঁদের?

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

ধামশা-মাদলের তালে তালে অভিনব প্রচারে বিধাননগরের বাম প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ