কয়েকশো মৃত্যু, এত অসুস্থতার দায় কার? প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR প্রক্রিয়া শুরু পর থেকে মৃত্যু হয়েছে বহু মানুষের। কেউ আতঙ্কে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। কেউ আত্মহত্যা করেছেন। SIR-র কারণে এত মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে বেরিয়ে তিনি বলেন, কয়েকশো মৃত্যু, এত অসুস্থতার দায় কার? এত মানুষ নিজেদের সমস্ত কাজ ছেড়ে লাইনে দাঁড়াচ্ছেন। শুধু নাগরিকত্ব প্রমাণ দিতে দাঁড়াতে হচ্ছে তাঁদের। এটা কমিশনের ভুল হয়েছে।

তিনি আরও বলেছেন, বিজেপি একটা ধারনা তৈরি করেছে, বাংলাতে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীরা রয়েছে। বিজেপির সেই ধারনা মতো কমিশন নীতি তৈরি করেছে। কিন্তু এই দু’মাসের মধ্যে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীর কত প্রমাণ পেয়েছেন? কোনও রোহিঙ্গার প্রমাণ পেলেন না। তার বদলে ভারতীয় নাগরিকদের হেনস্থা হতে হল।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে কলকাতায় এসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিজেপি, সিপিএম, কংগ্রেস ও তৃণমূল সকলের সঙ্গেই এদিন বৈঠক করেছে কমিশনের এই বেঞ্চ। কলকাতায়  নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে গিয়েছেন তৃণমূলের তিন প্রতিনিধি। বৈঠকে হাজির ছিলেন ফিরহাদ হাকিম, রাজীব কুমার ও চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বৈঠক থেকে বেরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, মহিলাদের নাম কেটে দিচ্ছে। কারও নাম না থাকলে সেটা প্রমাণ করার দায়িত্ব তো কমিশনের! কেন তাঁকে লাইনে দাঁড়াতে হবে? মহিলাদের উপর চেঁচানোটা কমিশনের কাজ নয়। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া কমিশন মেনে নিতে পারেনি। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। তৃণমূলের অভিযোগ, তাঁদের কোনও কথাই শুনতে চায়নি কমিশন। তাও নিজেদের কথা তাঁরা জানিয়েছেন। 

বল খেলতে গিয়ে ঝিলে তলিয়ে যাওয়া রোহনের দেহ উদ্ধার, প্রায় ১৯ ঘণ্টা পর মিলল কিশোরের মৃতদেহ

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

প্রথম ‘ইমেজিং স্যাটেলাইট’ ইওএস-০৫ (জিস্যাট-১এ)-এর সফল উৎক্ষেপণ করল ইসরো

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট