সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

দিন-দুপুরে হাড়হিম ঘটনা! পানের দোকান থেকে সিগারেট কিনে টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন করল তিন যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন-দুপুরে হাড়হিম ঘটনা! পানের দোকান থেকে সিগারেট কিনে টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন করল তিন যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, বারাকপুর পুলিশ কমিশনারের টিটাগড় থানার অন্তর্গত জি সি রোড এলাকায় একটি পান-সিগারেটের দোকান চালাতেন ওই বৃদ্ধা রামজি সাউ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাইকে চেপে সিগারেট কিনতে আসেন অভিযুক্ত তিন যুবকের দল। কিন্তু সিগারেট নেওয়ার পড়ে তাঁরা টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন। তখনই বৃদ্ধ দোকানদার রামজি তাঁদের দাঁড় করায় এবং সিগারেটের টাকা চান। তখন তাঁরা বলে, টাকা সাহিলের কাছ থেকে নিতে। কিন্তু বৃদ্ধ তখন বলেন, তিনি সাহিলকে চেনেন না, তাই টাকা তাঁদেরই দিতে হবে। এরপরেই বৃদ্ধের সঙ্গে ঝামেলা শুরু হয় ওই যুবকদের। এরপরেই বৃদ্ধের উপর চড়াও হয় যুবকের দল। তাঁকে মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটায়, লাথি মারে। বৃদ্ধের পাশে তাঁর এক ছেলেও ছিলেন। তিনি প্রতিবাদ করতে গেলে তাঁকেও পেটায় যুবকের দল। এরপর চরম মারধরে বৃদ্ধের চোখ-মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলে ঘটনাস্থল থেকে পালায় দুষ্কৃতীরা।

চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে। তাঁরাই বৃদ্ধকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অতনু চক্রবর্তীসহ পুলিশ বাহিনী। ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে বৃদ্ধের পরিবারে। কান্নাকাটি করছেন তাঁর পরিবার, স্ত্রী-পুত্র। ওই দোকান চালাতেন বৃদ্ধ একাই। তাই তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাড়ায়। বৃদ্ধের ছেলে জানিয়েছে, অভিযুক্ত তিন যুবক পাড়ারই ছেলে। তাঁদের সঙ্গে বৃদ্ধের পরিবারের কোনও পারিবারিক ঝামেলা ছিল কিনা তা জানা যায়নি। আপাতত অভিযুক্তদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ