রুদ্ধশ্বাসকর ম্যাচে রাজস্থানের কাছে তিন রানে হারল ধোনির চেন্নাই

মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় হারতে হলো চেন্নাই সুপার কিংসকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: শেষ বলে জয়ের জন্য দরকার ছিল পাঁচ রানের। ক্রিজে ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই কিংসের সমর্থকরা আশায় ছিলেন, ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেবেন বহু ম্যাচে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার কাণ্ডারী। কিন্তু না বুধবার রাতে সমর্থকদের আশা পূর্ণ করতে পারলেন না চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। মাত্র দুই রান নিতে পারলেন। ফলে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে তিন রানে হারতে হলো ধোনি বাহিনী।

জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এদিন প্রথমেই বিপাকে পড়ে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড় মাত্র আট রান করে সন্দীপ শর্মার বলে সাজঘরে ফেরেন। এর পরে ডেভন কনওয়ে ও অজিঙ্ক রাহানে জুটি বেঁধে দলকে জয়ে্বর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালান। হাত খুলে মারতে থাকেন রাহানে। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের বলের ফ্লাইট মিস করে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন (১৯ বলে ৩১)। শিভম  দুবেকেও (৮) ফিরিয়ে দেন অশ্বিন। মইন আলিও খুব সুবিধা করতে পারেননি। ১০ বলে সাত রান করে অ্যাডাম জাম্পার বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা অম্বাতি রায়ডু কোনও ইমপ্যাক্টই ফেলতে পারেননি। মাত্র এক রান করে ফিরে যান তিনি।

একের পর এক সতীর্থকে দায়িত্বজ্ঞানহীনের মতো ফিরতে দেখে বোধ হয় ধৈর্যহারা হয়ে পড়ছিলেন ডেভন কনওয়ে। অর্ধশতরান করার পরে তিনিও যজুবেন্দ্র চাহালের বলে যশস্বী জয়সোয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। তাসের ঘরের মতো মিডল অর্ডার ভেঙে পড়ায় চেন্নাইয়ের জয়ের সম্ভবনা ক্রমশই দূরে সরে যায়। তবে শেষ মুহুর্তে একটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। কিন্তু ১৬ রানের বেশি তুলতে পারেননি দুই ব্যাটার। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানেই থমকে যায় চেন্নাইয়ের ইনিংস। ধোনি (১৭ বলে ৩২) ও জাদেজা (১৫ বলে ২৫) অপরাজিত থেকে যান। রাজস্থানের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ও যজুবেন্দ্র চহাল দুটি করে উইকেট নেন।

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ