হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হার দিয়ে শুরু করে হার দিয়েই চলতি বছরের মতো আইপিএলে খেলা শেষ করল কলকাতা নাইট রাইডার্স। রবিবার(২৪ মে) রাজস্থান জেতার পরেই প্লে অফের অঙ্ক পরিষ্কার হয়ে যায়। নাইট শিবিরের প্লে অফে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়। কলকাতার ইডেন গার্ডেনে নিয়ম রক্ষার ম্যাচে খেলে কলকাতা ও দিল্লি। আজ শেষ ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেনে দিল্লির কাছে ৪০ রানে হেরেছে অজিঙ্কা রাহানেরা।

ভাল শুরু করেও আউট হন ফিন অ্যালেন (২০)। লুঙ্গি এনগিডির বলে বোল্ড হন তিনি। প্রথম উইকেট হারায় কেকেআর। তারপরেই এনগিডির বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ২৫ রানে আউট হন মণীশ। শেষ ম্যাচে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ২৫ কোটির তারকা ক্যামরন গ্রীন। ৩১ বলে অর্ধশতরান করেন অধিনায়ক রাহানে। চলতি আইপিএলে এটি কেকেআর অধিনায়কের দ্বিতীয় অর্ধশতরান। রাহানে যখন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই  জোড়া উইকেট নেন কুলদীপ যাদব। পর পর আউট করেন রাহানে (৬৩) ও রিঙ্কু সিংহকে(০)। অক্ষর পটেল এসেই তুলে নেন তেজস্বীকে। রাহানে আর রিঙ্কু আউট হওয়ার পরেই দিল্লির বোলারদের দাপটে গুঁড়িয়ে যায় কলকাতা। ১৮ তম ওভারে একসঙ্গে তিনটি উইকেট হারায় নাইট শিবির। 

রবিবার (২৪ মে) টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ৫ উইকেটে ২০৩ রান করে। দিল্লি ক্যাপিটালস ভালো শুরু করেছিল। অভিষেক পোরেল (২২ রান) এবং কেএল রাহুল প্রথম উইকেটে ৪০ রান যোগ করেন। সৌরভ দুবে অভিষেক পোরেলকে আউট করে এই জুটি ভাঙেন। এরপর সাহিল পারিখ (২৪ রান) এবং কেএল রাহুল দ্বিতীয় উইকেটে ৪৭ রান যোগ করেন। স্পিনার সুনীল নারিনের বলে সাহিল আউট হন। এরপর অনুকূল রায়ের স্পিনের শিকার হয়ে কেএল রাহুল আউট হলে দিল্লি ক্যাপিটালসের তৃতীয় উইকেটের পতন ঘটে। রাহুল ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৬০ রান করেন। তারপর অধিনায়ক অক্ষর প্যাটেল ও ডেভিড মিলার ঝড়ো ব্যাটিং করে দলকে বড় রান তুলতে সাহায্য করেন। অক্ষর ২৫ বলে ৩৯ রান করেন। মিলার ১৯ বলে ২৮ রানের একটি ইনিংস খেলেন। আশুতোষ শর্মা ১৮ রানে অপরাজিত থাকেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন সৌরভ দুবে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম