ইউনূস সরকারের উপদেষ্টারা সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, অভিযোগ খালেদার দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আসন্ন সংসদ নির্বাচনে বাধা দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। শুক্রবার (৭ নভেম্বর) নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তদারকি সরকারের উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখাচ্ছে। তারা নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায়, যাতে নির্বাচন ব্যাহত হয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য আগামী ডিসেম্বর মাসেই ভোট নির্ঘণ্ট ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের। দীর্ঘদিন বাদে ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারেই ভোট নেওয়া হবে। যদিও পাকিস্তানপ্রেমী হিসাবে পরিচিত জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে হুঙ্কার ছাড়া হয়েছে, ‘আগে জুলাই সনদ নিয়ে গণভোট করতে হবে। পরে জাতীয় সংসদ নির্বাচন।’ যদিও তদারকি সরকারের তরফে পাল্টা হুঙ্কার ছাড়া হয়েছে, ‘ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই। কোনও শক্তি তা বানচাল করতে পারবে না।’

গণভোট নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ যখন চড়ছে ঠিক তখনই আচমকা ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে মাস্টারস্ট্রোক দিয়েছে খালেদা জিয়ার দল বিএনপি। ২৩৭ আসনের প্রার্থী তালিকায় মাত্র চার সংখ্যালঘুর নাম রয়েছে। তার মধ্যে দুজন হিন্দু, একজন বৌদ্ধ ও একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। ঘোষিত তালিকা অনুযায়ী, তিন আসন থেকে লড়বেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই তিন আসন হল- বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লু‍ৎফুজ্জামান বাবর লড়বেন নেত্রকোনা-৪ থেকে।  গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন এস এম জিলানী। টুঙ্গীপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনের প্রাক্তন  সংসদ সদস্য ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখড়ুল ইসলাম আলমগীর বলেন, ‘শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে ‘বাকশাল’ কায়েম হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে একটি ‘নতুন বাংলাদেশের’ সূচনা করেছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক এবং জনতা ঐক্যবদ্ধ হয়ে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল তাদের সব কৌশল ভেস্তে দিয়ে জিয়াউর রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন।’ ইউনূসের নেতৃত্বাধীন  তদারকি সরকারকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘
উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে হওয়া ঐকমত্য থেকে সরে এসে নতুন করে প্রস্তাব দিয়েছে, যেখানে অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলিকে যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে এতদিন ধরে চলা আলাচনার আসলে কী অর্থ ছিল? কিছু রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোটের জন্য চাপ সৃষ্টি করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে। অন্যথায় জাতি মেনে নেবে না।’

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?