নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডে মমতা, মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্ম জয়ন্তী। সেই উপলক্ষ্যে রেড রোডে হাজির হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন সহ অন্যান্যরা। নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনি। নেতাজিকে শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। এদিন বেলা ১২টায় নেতাজির মূর্তিতে মাল্যদান করেছেন।

শুক্রবার সকালে এক্সে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌তিনি জানতেন দেশ মানে শুধু হিন্দু নয়, দেশ মানে শুধু মুসলিম নয়—দেশ মানে পুরুষ, মহিলা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, বাঙালি সকলে। তাঁর আজাদ হিন্দ ফৌজ ছিল ধর্মনিরপেক্ষতা এবং সৌভ্রাতৃত্বের প্রতীক যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য সংগ্রাম করেছিলেন হিন্দু–মুসলমান, শিখ–খ্রিস্টান, ধনী–দরিদ্র, পুরুষ–মহিলা—সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ। যদি আমরা নেতাজিকে প্রকৃত অর্থে সম্মান করতে চাই, তাহলে আমাদের সবার কর্তব্য তাঁর ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির আদর্শকে অনুসরণ করা। বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই ভারতীয়–এই আমাদের পরিচয়।’‌

নেতাজি সম্পর্কে বাংলার সরকারের কাজ এবং কেন্দ্রীয় সরকারকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‌আমাদের সরকার তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একাধিক পদক্ষেপ করেছে। আলিপুর মিউজিয়ামে নেতাজি জেলের যে কুঠুরিতে থাকতেন সেটাকে পুনরুদ্ধার করে জনসাধারণের দেখার জন্য খুলে দেওয়া, নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর প্রদর্শনী করা, তাঁর লেখা ‘তরুণের স্বপ্ন’ বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা–সহ অনেককিছুই করা হয়েছে ও হচ্ছে। এ প্রসঙ্গে বলি, নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা ‘‌তরুণের স্বপ্ন’‌ নামে একটি প্রকল্পও চালু করেছি যাতে রাজ্য সরকার সরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য মোবাইল/ ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেয়। এটা আমাদের সবার দুর্ভাগ্য, নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি৷ ১৯৪৫ সালের পর তাঁর কী হয়েছিল তা আমরা জানি না। এটা সবার জন্য বড় দুঃখের। আমরা কিন্তু অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে এনেছি৷ আমি ভারত সরকারের কাছে আবার আবেদন করব নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করার জন্য।’‌

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান