‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটগণনা ঘোষণার পর কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। প্রথমেই মমতা বলেন, ‘আমরা হারিনি। ১০০টা আসন লুট করে নেওয়া হয়েছে। এখানে বিজেপির কথায় কমিশন খেলেছে সরাসরি। ভোটের আগে ও পরে প্রশাসনি আধিকারিককে বদল করা হয়েছে। ভোটের দুদিন আগে আমাদের একাধিক কর্মী গ্রেফতার। আমাদের লড়াই বিজেপির সঙ্গে ছিল না। আমাদের লড়াই ছিল ইলেকশন কমিশনের সঙ্গে। এইরকম ভোট আগে কখনও দেখিনি।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শক্তি বৃদ্ধি করবেন তিনি। সকল বিরোধী নেতৃত্ব তাঁকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। অখিলেশ আজকেই আসতে চেয়েছিল। আমি তাকে কালকে আসতে বলেছি। সনিয়া গান্ধী ফোন করেছিলেন। রাহুল গান্ধী ফোন করেছিলেন। উদ্ধবজি ফোন করেছিলেন।’

পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। তৃণমূল জিতেছে ৮০টি কেন্দ্রে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে  ভবানীপুরে হেরে গিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। গণনাকেন্দ্রে নিজে ছিলেন তৃণমূলনেত্রী। সেখান থেকে বেরিয়ে গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন। এদিনও তিনি বিজেপি বিরু্দ্ধে তোপ দেগে বলেন, জোর করে মিথ্যা বলে অত্যাচার করে হারিয়েছে। গণনাকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া,  ফর্ম ১৭সি কেড়ে নেওয়া হয়েছে। ওরা এমনি জিতলে আমার কিছু বলার থাকত না। নির্বাচনে তো হারজিত আছে। কিন্তু আমরা হারিনি। ইস্তফা কেন দেব? 

এদিন মমতা আরও অভিযোগ তুলে বলেন, ‘সাখাওয়াতে আমার এজেন্টদেরও ঢুকতে দেয়নি। ভিতরে ওরা আমার পেটে লাথি মেরেছে, পিছনে লাথি মেরেছে। সিসিটিভি বন্ধ ছিল। ২০১১ সালে আমরা যখন জিতেছিলাম, বলেছিলাম, কারও উপর যেন অত্যাচার না হয়। সিপিএমের  কোনও পার্টি অফিসে আমরা হাত দিইনি। অত্যাচার করিনি। কিন্তু আমাদের দলীয় কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে এমনকি ST-SC কাউকেই ছাড়া হচ্ছে না।’

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ