মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

দিন-দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব। ইট মেরে ফাটিয়ে দিল নেত্রীর একাধিক চার চাকার গাড়ি। বাইকেও থান ইট মারা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন-দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব। ইট মেরে ফাটিয়ে দিল নেত্রীর একাধিক চার চাকার গাড়ি। বাইকেও থান ইট মারা হয়েছে। বাড়ির জানালার কাঁচ ভেঙে দিয়েছে দুষ্কৃতীর দল। বাড়িতে ঢুকে রীতিমতো ভাঙচুর চালায় তাঁরা। ঘটনাটি ঘটেছে, রবিবার (২৩ অগস্ট) হুগলির শ্রীরামপুর বিবিরবেড় এলাকায় অবস্থিত তৃণমূলের জেলা পরিষদ সদস্যা প্রিয়াঙ্কা দে’র বাড়িতে। সিসিটিভিতে পুরো ঘটনার দৃশ্য ধরা পড়েছে। দুষ্কৃতীদের সকলের মুখে গামছা বাঁধা ছিল। তাই কাউকে চেনা যায়নি। ঘটনার সাক্ষী ছিলেন নেত্রীর পাড়া প্রতিবেশী।

জানা গিয়েছে, আজ দুপুরে তৃণমূলনেত্রীর বাড়ি ফাঁকা থাকার সুযোগে তাঁর বাড়ির গেট ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীর দল। এরপর আস্ত থান ইট নিয়ে নেত্রীর বাড়ির কাঁচের জানালা ভেঙে দেন। তাঁর বাড়িতে থাকা সমস্ত গাড়িতে ইট ছুড়ে মারে। তবে ঘরের ভিতরে কেউ ঢোকেনি। সবাই বাড়ির বাইরে তাণ্ডব চালিয়েই পালিয়েছে। সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করেছে। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন সিসিটিভি তৃণমূলনেত্রী প্রিয়াঙ্কা। বাড়ির দৃশ্য দেখে তাঁর মাথায় হাত পড়ে। তড়িঘড়ি তিনি শ্রীরামপুর থানার পুলিশকে খবর দেন। সঙ্গে সঙ্গে তাঁর বাড়িতে ছুটে যান শ্রীরামপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। তবে একজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। জানা যায়, ওই ব্যাক্তি দুষ্কৃতীদের দলেই ছিল। আর নেত্রীর পাড়াতেই তাঁর বাস। tতিনি ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করেছেন। তবে কারা বা কেন নেত্রীর বাড়িতে তাণ্ডব চালাল তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

দিন দুয়েক আগেই প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক মহিলা সদস্যা গ্রেফতার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফেসবুকে ভুয়ো প্রোফাইল বানিয়ে প্রিয়াঙ্কার স্বামীর সন্দীপ দে’র বদনাম করেছেন। সেই প্রতিশোধ তুলতে মহিলার কর্মীরা এ ধরনের কাজ করতে পারেন, সেটাই সন্দেহ করছেন ওই তৃণমূলনেত্রী। জেলা পরিষদ সদস্যার বাড়িতে ভাঙচুর তাণ্ডব চালানোর ঘটনার পিছনে কারা রয়েছে, এখন তা খতিয়ে দেখছে পুলিশ।।

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য