চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবারও গুরুতর অসুস্থ নারায়ণ দেবনাথ

নিজস্ব প্রতিনিধিঃ ফের গুরুতর অসুস্থ কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ৯৮ বছর বয়সী  শিল্পীকে আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকের একটি বিশেষ দল। রয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যাও। রক্ত দিতে হচ্ছে তাঁকে। পাশাপাশি বার্ধক্যজনিত নানা সমস্যাও রয়েছে তাঁর। বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ শিল্পী। গত ২৪ ডিসেম্বর তাঁকে বেসরকারি এই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। 

এর আগে রাজ্যের তরফে শিল্পী নারায়ণ দেবনাথের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়া হয়েছিল। তখনই তাঁর চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল চিকিৎসকের এক বিশেষ দল। সেই দলটিই শিল্পীর চিকিৎসা করছে। অন্যদিকে তাঁকে বৃহস্পতিবার দেখতে যাওয়ার কথা সমবায় মন্ত্রী অরূপ বিশ্বাসের। যেতে পারেন স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকাও। 

নারায়ণ দেবনাথ মানেই ছোটবেলার ‘শুকতারা’র পাতা উল্টে ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাদা- ভোঁদা’ কিংবা ‘নন্টে ফন্টে’। শিল্পীর সেই অমোঘ সৃষ্টি যা আমাদের সকলের ছোটবেলা জুড়ে ছিল সময়ের সাথে সাথে বয়স বাড়লেও তাকে ভোলা যায় না। এর আগেও যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন নারায়ণ দেবনাথ তখন তাঁর মস্তিস্কের সক্ষমতা পরীক্ষা করতে চিকিৎসক তাঁকে বাঁটুল দি গ্রেটের ছবি আঁকতে বলেন।  অনায়াসে সেই ছবি এঁকে ফেলেন শিল্পী। ভাইরাল হয়েছিল সেই ভিডিওটিও। বয়সের ভারে চরিত্রদের আঁকার সময় তাঁর হাত কাঁপলেও ৯৮তে এসেও আমার আপনার সকলের ছেলেবেলার মতই চিরসবুজ কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ।

Published by:

Share Link:

More Releted News:

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

যৌন হেনস্তার অভিযোগে নাসিকে গ্রেফতার TCS-সংযুক্ত BPO ম্যানেজার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন, নদিয়ায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন

মেয়ে সক্রিয় বিজেপিকর্মী, রাগে বাবাকে বেধড়ক মার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ