ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ, চোট পেলেন তরুণ পেসার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৩ জুলাই বুধবার থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। কার্যত ওই টেস্ট শুভমন গিলদের কাছে অগ্নিপরীক্ষা। কেননা লর্ডসে তৃতীয় টেস্ট জয়ের ফলে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছেন বেন স্টোকসেরা। ম্যাঞ্চেস্টার টেস্ট জিতলেই সিরিজ বগলদাবা করবেন। অন্যদিকে সিরিজে হার এড়াতে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। আর ওই অগ্নিপরীক্ষার আগেই ফের ধাক্কা খেল ভারতীয় শিবির। অনুশীলনে চোট পেয়েছেন দলের পেসার আর্শদীপ সিংহ। যদিও তাঁর চোট কতটা গুরুতর সে বিষয়ে টিম ম্যানেজমেন্টের তরফে কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, দলের তারকা পেসার তথা স্পিড স্টার যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে চতুর্থ টেস্টে আর্শদীপকে নামানোর বিষয়ে চিন্তাভাবনা করছিল টিম ম্যানেজমেন্ট। ভারতের জার্সি গায়ে এখনও টেস্টে অভিষেক ঘটেনি ২৬ বছর বয়সী পেসারের। যদিও টিম ইন্ডিয়ার হয়ে টি টোয়েন্টি ও একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন আর্শদীপ। ভারতের জার্সি গায়ে ৯টি একদিনের ম্যাচে ১৪টি উইকেট ঝুলিতে পুরেছেন। আর টি টোয়েন্টিতে ৬৩টি ম্যাচে ৯৯ উইকেট শিকার করেছেন। টি টোয়েন্টিতে ভারতীয় বোলার হিসাবে সর্বাধিক উইকেট শিকারের মাইলফলক তাঁর ঝুলিতে। চোটের কারণে যদি ম্যাঞ্চেস্টারে না খেলতে পারেন তাহলে টেস্ট অভিষেকের জন্য ভারতের তরুণ পেসারের অপেক্ষা আরও লম্বা হবে।

উল্লেখ্য, লর্ডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময়ে আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। যে কারণে মাঠ ছাড়তে হয়েছিল। তাঁর পরিবর্তে উইকেটকিপারের দায়িত্ব পালন করেছিলেন ধ্রুব জুরেল। যদিও চোট নিয়েই ব্যাট করেছিলেন ভারতের সহ অধিনায়ক। প্রথম ইনিংসে ৭৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরেছিলেন তিনি। চোটের কারণে তিনি যে যন্ত্রণা পাচ্ছেন তা বোঝা যাচ্ছিল ব্যাটিংয়ের সময়ে চোখমুখ দেখেই। ফলে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে পন্থের খেলা নিয়ে সংশয় রয়েছে।

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

স্পেনের হাতে ট্রফি দেওয়ার পর মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, ভাইরাল ভিডিও

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর