ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২১-র বিধানসভা নির্বাচনের পরে আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মীরা। একাধিকবার সেই অভিযোগ তুলেছিল বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, প্রায় ৩২১ জন কর্মীকে খুন করা হয়েছিল। এবার সেই নিহত কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার ফলতায় দাঁড়িয়ে তিনি নিহতদের পরিবার এবং আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

মঙ্গলবার ফলতায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আগামী বৃহস্পতিবার এখানে রয়েছে পুনর্নির্বাচন। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার হয়ে প্রচার করতেই এসেছেন তিনি। ফলতায় পৌঁছে প্রথমেই তিনি বলেছেন, বাজেটে ফলতার জন্য বিশেষ প্যাকেজ থাকবে। এই কথা গত শনিবারও জনসভা থেকে বলেছিলেন তিনি। এদিন তিনি আরও বলেন, যারা মানুষের ওপরে অত্যাচার করেছে, তারা সকলেই শাস্তি পাবে। এই প্রসঙ্গেই উঠে এসেছে ভোট পরবর্তী হিংসার কথা। প্রায় ৩২১ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল। তাঁদের সকলের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। পাশাপাশি বহু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন। তাঁদের পাশেও থাকবে সরকার।

২০২১-র বিধানসভা নির্বাচনে বাংলায় জয় পাওয়ার জন্য লড়াই করেছিল গেরুয়া শিবির। কিন্তু ৮০-র গণ্ডি পার করতে পারেনি। তারপরেই বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ তোলা হয়েছিল। বাড়িঘর ভেঙে দেওয়া থেকে শুরু করে খুন পর্যন্ত করা হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে জনতা ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। তাতেই বঙ্গে ফুটেছে পদ্ম। এরপরেই ভোট পরবর্তী হিংসায় মৃত কর্মীদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য চাকরি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM)। 

মঙ্গলবার নির্দিষ্ট সময়ে ফলতায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে একটি শিব মন্দিরে পুজো দেন তিনি। তারপরেই বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে পাশে নিয়ে রোড শো করছেন তিনি। রাস্তার দু পাশে কর্মী সমর্থকদের ভিড় ছিল নজরকাড়া। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উৎসুখ হয়েছেন তাঁরা।

 

‘জলাতঙ্ক আক্রান্ত এবং গুরুতর অসুস্থ কুকুরদের মেরে ফেলতে হবে,’ নির্দেশ সুপ্রিম কোর্টের

সময় রায়নার ‘India’s Got latent 2’-এর বিচারকের আসনে আলিয়া-শর্বরী, ফের বিতর্ক

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

সল্টলেক গেস্ট হাউসে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

বিয়ের কিছুদিন পরেই নিখোঁজ নববধূ, গ্রেফতার ৩

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ইন্টার্নশিপেই মাসে ৩ লক্ষ আয়! IIT ছাত্রকে নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ

‘ধোনি জানতেন না…’ খেলোয়াড় নির্বাচন নিয়ে অজানা কাহিনী সামনে আনলেন সৌরভ

সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা