লালন শেখের মৃত্যু নিয়ে শুভেন্দুকে নিশানা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের

দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে এদিন সভার ডাক দিয়েছিল তৃনমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা কমিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বর তত্ত্ব ব্যুমেরাং হয়ে ফিরল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ১২ ডিসেম্বরের দিকে বিশেষ নজর রাখার জন্য সংবাদমাধ্যমকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। কাকতালীয়ভাবে ওইদিনই সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বকটুইকাণ্ডের প্রধান অভিযুক্ত লালন শেখের। আর সেই অস্বাভাবিক মৃত্যুকে হাতিয়ার করে মঙ্গলবার হাজরার সভা থেকে বিরোধী দলনেতার বিরুদ্ধে এক যোগে আক্রমণ শানালেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা।

দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এদিনের জনসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে সবচেয়ে সরব ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুভেন্দুকে ‘লাল্টুস বাবু’ বলে কটাক্ষ করে তিনি বলেন, ‘তুমি জানতে ১২ তারিখ কী সাঙ্ঘাতিক জিনিস ঘটবে। তুমি আগেই জানতে ওইদিন সিবিআই হেফাজতে লালন শেখ মারা যাবে। আবার ১৩ না ১৪ জানুয়ারি বলছে। জানুয়ারিতেও কিছু হবে না, ফেব্রুয়ারিতেও হবে না। লালন শেখের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। অস্বাভাবিক মৃত্যু। তাই আমরা এর প্রতিবাদ করছি। এই মৃত্যুর জন্য সিবিআইকে জবাবদিহি করতে হবে। লাল্টুসবাবুও তদন্ত থেকে বাদ যাবে না।’

লালন শেখের অস্বাভাবিক মৃত্যু নিয়ে এদিন বিরোধী দলনেতাকে নিশানা করেছেন কলকাতার মহানাগরিক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। তাঁর কথায়, ‘লালনের স্ত্রী বলেছেন, হত্যা করা হয়েছে তাঁর স্বামীকে। ৫০ লক্ষ টাকা চেয়েছিল সিবিআই। তৃণমূল নেতাদের নাম বলতে বলেছিল। সত্যি ঘটনা বলেছিল। তাই ওকে পিটিয়ে মারা হল।’ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পদে থাকবেন না বলেও এদিন দাবি করেছেন কলকাতার মহানাগরিক।

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…