রেকর্ড ভাঙার জন্য বৈভবকে অভিনন্দন ইউসূফ পাঠানের

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সোমবার রাতে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে একের পর এক রেকর্ড গড়েছেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নেমে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসাবে আইপিএলে শতরান করার কীর্তি গড়েছে। শুধু তাই নয়, ভারতীয় হিসাবে আইপিএলে দ্রুততম শতরানের মালিকও হয়েছেন। ভেঙে দিয়েছেন ইউসূফ পাঠানের রেকর্ড। আর ১৪ বছরের তরুণ ক্রিকেটারের কাছে রেকর্ড হাতছাড়া হওয়ায় মোটেও আফশোস নেই পাঠানের। সোমবার রাতেই রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন বহরমপুরের সাংসদ। শুধু তাই নয়, রাজস্থান রয়্যালসের এক খেলোয়াড়ের কাছে রেকর্ড হাতছাড়া হওয়ায় নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।

সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্ট করেছেন ইউসূফ। তাতে নিজের ও বৈভবের দুটি ছবি এক ফ্রেমে জোড়া লাগিয়ে পাঠকদের জন্য তুলে ধরেছেন। লিখেছেন, ‘আইপিএলে আমার দ্রুততম শতরানের রেকর্ড ভাঙার জন্য তরুণ বৈভব সূর্যবংশীকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমিও রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে গিয়ে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিলাম। বৈভবও তাই করল। সত্যিই এই দলটিতে (রাজস্থান) তরুণদের জন্য জাদুকরি কিছু রয়েছে। অনেক দূর যেতে হবে চ্যাম্পিয়ন।’

উল্লেখ্য, ২০১০ সালের ১৩ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৭ বলে শতরান করেছিলেন। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্রুততম শতরান করার কীর্তি গড়েছিলেন। ১৫ বছর ধরে অক্ষত ছিল সেই রেকর্ড। কিন্তু সোমবার রাতে গুজরাতের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নেমে পাঠানের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব। মাত্র ১৪ বছর ৩২ দিনে ওই কীর্তি গড়েছেন। শুধু ভারতীয় হিসাবে যে দ্রুততম শতরান গড়ার কীর্তি গড়েছেন বৈভব তাই নয়, ১৭ বলে অর্ধশতরান করে আইপিএলে কনিষ্ঠতম হিসাবে কীর্তিও গড়েছেন। শেষ পর্যন্ত ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ১১টি ছক্কায়।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের