কোটি কোটি টাকার সম্পত্তির মালকিন কাব্যা, কীভাবে মন দিলেন সুরকার অনিরুদ্ধকে

বিয়ের পিড়িতে বসতে চলেছেন দক্ষিণী সঙ্গীতজগতের জনপ্রিয় গায়ক অনিরুদ্ধ রবিচন্দর ও   সানরাইজার্স হায়দরাবাদের সিইও  কাব্যা মারান। শোনা যাচ্ছে কাছের মানুষদের নিয়ে গ্রিসে বসবে বিয়ের  আসর। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দুজনের কেউ মুখ খোলেননি তাঁরা।  কীভাবে কাছাকাছি এলেন? বয়সের ফারাকই বা কতটা জেনে নিন সবটা? 

Share:

দক্ষিণী ছবির জগতে অনিরুদ্ধ রবিচন্দর অত্যন্ত পরিচিত নাম। ২০১২ সালে ‘থ্রি’ ছবির ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান তাঁকে বিপুল পরিচিতি এনে দেয়। তার পর একের পর এক জনপ্রিয় ছবিতে সঙ্গীত পরিচালনা করে নিজের জায়গা পাকা করেছেন তিনি। 

কাব্যা মারান সান গোষ্ঠীর কর্ণধার কলানিধি মারানের কন্যা। ব্যবসার পাশাপাশি ক্রিকেটের জগতেও তাঁর পরিচিতি রয়েছে। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের CEO হিসেবে তিনি দায়িত্ব সামলান। 

অনিরুদ্ধের সঙ্গে কাব্যর পরিচয়ের সূত্র হিসেবে উঠে এসেছে দক্ষিণী সিনেমার জগৎ। ২০২৩ সালে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবির সময় অনিরুদ্ধের সংগীত পরিবেশনার একটি মুহূর্ত নিয়েও আলোচনা হয়েছে। তবে সেই পরিচয় থেকেই প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। 

২০২৪ সাল থেকে অনিরুদ্ধ ও কাব্যকে নিয়ে প্রেমের জল্পনা ছড়াতে শুরু করে। পরে তাঁদের বিয়ে নিয়েও  চর্চা হয়। অনিরুদ্ধ অতীতে বিয়ের গুঞ্জন অস্বীকার করেছিলেন । ২০২৬ সালে তাঁদের বিয়ের খবরে শিলমোহর পড়েছে। 

অনিরুদ্ধের জন্ম ১৬ অক্টোবর ১৯৯০ সালে। অন্যদিকে, কাব্য মারানের জন্ম ৬ আগস্ট ১৯৯২ সালে। অর্থাৎ, অনিরুদ্ধ কাব্যর থেকে প্রায় দু’বছরের বড়। তাঁদের বয়সের এই ব্যবধানও বিয়ের খবর ঘিরে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। 

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত-এর সঙ্গে অনিরুদ্ধের পারিবারিক সম্পর্ক রয়েছে। রজনীকান্তের স্ত্রী লতা রজনীকান্ত অনিরুদ্ধের মাসি। অন্যদিকে, কাব্যর বাবা কলানিথি মারান রজনীকান্তের একাধিক ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে দুই পরিবারের মধ্যে সিনেমার জগতের সূত্রও রয়েছে। 

বিয়ের পরে ২১ নভেম্বর চেন্নাইয়ে রিসেপশনের আয়োজন হতে পারে। সেখানে রাজনৈতিক ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর খবরও সামনে এসেছে। তবে অনুষ্ঠান নিয়ে কিছু ঘোষণা করা হয়নি। থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বহু রাজনীতিবিদ।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ