কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে ভরাডুবির পরেই নৈতিক দায়িত্ব নিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ুং-বো। তবে তাতেও সমর্থকদের রোষের হাত থেকে রেহাই পাননি। সরাসরি তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর সেই হুমকির পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। আমেরিকা থেকে দেশে ফেরার সময় যাতে বিমানবন্দরে কিভা বাইরে দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের উপরে হামলা না হয় তার জন্য নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, আজ মঙ্গলবারই (৩০ জুন) ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখছেন হং মিয়ু বো’রা।

চলতি বিশ্বকাপে সাড়া জাগানো শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর কাছে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। বিশ্বকাপে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা ছিল দক্ষিণ কোরিয়ার। তবে ডিআর কঙ্গো উজবেকিস্তানকে ৩-১ গোলে হারানোর পর সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। ওই হতশ্রী পারফরম্যান্সের পরেই দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ুং-বো’র উপরে হাড়ে-হাড়ে চটে যান দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ুং। রাখঢাক না রেখে বো’কে ‘অযোগ্য’ বলে আক্রমণ করেন। প্রেসিডেন্টের সমালোচনার পরেই ব্যর্থতার দায় স্বীকার করে গত রবিবার পদত্যাগ করেছেন হং মিয়ুং-বো। দুটি বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন ৫৭ বছর বয়সী বো। ১২ বছর আগে ০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও তার অধীনেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল দলটি।

বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হং মিয়ুং-বোকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে তাকে অপরাধীর মতো মুখ ঝাপসা করে দেখানো হয়েছে। ইনচন মেট্রোপলিটন পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, যাতে জাতীয় দলের ফুটবলার ও পদত্যাগী কোচের উপরে কোনও হামলা না হয়, তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বিমানবন্দরে ১৬০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত ২৫ জন নিরাপত্তাকর্মী নিয়োগ করছে। দল দেশে ফেরার সময় সম্ভাব্য যেকোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিম কিংবা কোনও দ্রব্য নিক্ষেপ করলে বরদাস্ত করা হবে না।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা