চিন্নাস্বামীতে রাহুল -অনিলের নামে স্ট্যান্ড, সম্মানিত করলেন প্রসাদ! সম্মান জানানো হল রঙ্গস্বামীকেও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কর্নাটক ক্রিকেটে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল বেঙ্গালুরু। প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে-কে বিশেষ সম্মান জানাল কর্নাটক ক্রিকেট সংস্থা। বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী এম চিন্নাস্বামী স্টেডিয়াম-এর দুটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে এই দুই ক্রিকেট তারকার নামে। পাশাপাশি একটি স্ট্যান্ড উৎসর্গ করা হয়েছে ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী-র নামেও।

কেএসসিএ সভাপতি এবং প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ এই উদ্যোগ নেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েই আনুষ্ঠানিকভাবে নামকরণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের নামাঙ্কিত স্ট্যান্ড উদ্বোধন করেন দ্রাবিড় ও কুম্বলে। উল্লেখযোগ্যভাবে, চলতি বছর স্টেডিয়ামটির ৫০ বছর পূর্ণ হয়েছে।অনুষ্ঠানে দ্রাবিড় আবেগঘন বক্তব্যে বলেন, এই মাঠ তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং এখানেই তিনি সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন। অন্যদিকে কুম্বলে বলেন, ক্রিকেটারদের অবদান যেমন কেএসসিএ-কে শক্তিশালী করেছে, তেমনই সংস্থাটিও ক্রিকেটারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। স্টেডিয়ামের কোথায় কার নাম লেখা রয়েছে, সেটার চেয়ে অবদান স্বীকৃতি পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছে আইপিএল দল রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বছর অধিনায়ক বিরাট কোহলি-র নেতৃত্বে দলের জয়ের পর উদযাপনে ভিড়ের চাপে দুর্ঘটনার ঘটনাও ঘটেছিল। এই সম্মাননা ভারতীয় ক্রিকেট ইতিহাসে দ্রাবিড়, কুম্বলে ও রঙ্গস্বামীর অবদানকে নতুনভাবে স্বীকৃতি দিল বলেই মনে করছেন ক্রিকেট মহল।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার