এই মুহূর্তে

জলে গেল অভিষেকের দুরন্ত ইনিংস, হায়দরাবাদকে উড়িয়ে জয়ী পঞ্জাব

নিজস্ব প্রতিনিধি, নিউ চণ্ডীগড়: জলে গেল অভিষেক শর্মার দুরন্ত ব্যাটিং। প্রভসিমরান সিংহ-প্রিয়াংশ আর্য আর শ্রেয়শ আইয়ারের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে অনায়াসে সানরাইজার্স হায়দরাবাদকে ছয়  উইকেটে হারিয়ে দিল পঞ্জাব কিংস। শনিবার (১১ এপ্রিল) নিউ চণ্ডীগড়ের নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে সাত বল বাকি থাকতেই জয় হাসিল করেন শ্রেয়শ আইয়াররা।

জয়ের জন্য ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝর তোলেন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরান সিংহ ও প্রিয়াংশ আর্য। হায়দরাবাদের হর্ষ দুবে-জয়দেব উনাদকটদের পিটিয়ে ছাতু করে প্রথম ২১ বলে ৫০ রান যোগ করেন। চতুর্থ ওভারেই আগ্রাসী মেজাজে খেলতে থাকা প্রভসিমরানের সহজ ক্যাচ ফস্কান জয়দেব উনাদকট। তখন ৩৪ রানে ব্যাট করছিলেন প্রভসিমরান। পাওয়ার প্লে-তে অর্থা‍ৎ প্রথম ছয় ওভারে ৯৩ রান তোলে পঞ্জাবের ওপেনিং জুটি। মাত্র ১৬ বলে পাঁচটি চার ও চারটি ছক্কার সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন প্রিয়াংশ। তবে সপ্তম ওভারের দ্বিতীয় বলেই শিবাং কুমারের বলে নীতীশ কুমার রেড্ডির হাতে ক্যাচ তুলে বিদায় নেন প্রিয়াংশ। সাজঘরে ফেরার আগে করেন ২০ বলে ৫৭ রান। মারমুখী মেজাজে খেলে ২৪ বলেই অর্ধশতরান করেন প্রভসিমরান। তবে নবম ওভারে সেই শিবাং কুমারের বলে ফিরে যান প্রভসিমরান (৫১)। তিন নম্বরে নামা কুপার কনোলিও খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি ফেরেন ১১ রান করে। দ্রুত তিন উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে পড়ে যায় পঞ্জাব।

এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান শ্রেয়স আইয়ার ও নেহাল ওয়াধেরা। দুজনে ১১.৩ ওভারে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। একপ্রান্ত আগলে রাখেল নেহাল। উল্টোপ্রান্তে ধুমধাড়াক্কা ব্যাটিং করতে থাকেন শ্রেয়স। শেষ পর্যন্ত ১৭তম ওভারে বল করতে এসে নেহাল ওয়াধেরার স্টাম্প সোজা উড়িয়ে দেন হর্ষ দুবে। ভেঙে যায় ৬৯ রানের পার্টনারশিপ। ওয়াধেরা ১৪ বলে মাত্র ১৪ রান করেন।

হায়দরাবাদের বোলারদের শাসন করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন পঞ্জাব অধিনায়ক। বেধড়ক পিটুনি খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন হায়দরাবাদের বোলাররা। ছয় নম্বরে নেমে হাত খুলে খেলতে থাকেন শশাঙ্ক সিংহ-ও। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পঞ্জাব। শ্রেয়স ৩৩ বলে ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। শশাঙ্ক সিংহ ৯ বলে ১৬ রানে অপরাজিত করেন।

 

Published by:

Share Link:

More Releted News:

ধোনিকে ছাড়া সঞ্জুর হাত ধরে প্রথম জয়ের স্বাদ পেল চেন্নাই

ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু, দিল্লিকে ২১৩ রানের লক্ষ্য দিল চেন্নাই

চেন্নাইয়িনকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল, পয়েন্ট টেবিলে তিন নম্বরে লাল-হলুদ

ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক, পঞ্জাবকে ২২০ রানের টার্গেট দিল হায়দরাবাদ

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

বিশ্বের একনম্বর খেলোয়াড়কে হারিয়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের আয়ুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ