আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল, ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকে

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ক্রিকেট ভক্তদের কাছে  ‘হিটম্যান’ হিসাবেই পরিচিত অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে একাধিকবার জ্বলে উঠে দলকে লজ্জার হাত থেকে বাঁচানোর পাশাপাশি নজির গড়েছেন। কিন্তু এবার তিনিই লজ্জার রেকর্ড গড়লেন। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও দীনেশ কার্তিককে ছাপিয়ে গিয়েছেন। কী সেই লজ্জার রেকর্ড?

আইপিএলের গত আসরে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেননি ম্যাক্সওয়েল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন তিনি। ফলে এবার বেঙ্গালুরু ছেড়ে দিয়েছিল তাঁকে। নিলামে ৪ কোটি ৮০ লাখ টাকাতে অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিলেন পঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টা। নতুন দলের হয়েও শুরুটা ভাল হল না ম্যাক্সওয়েলের। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসের হয়ে শুভমন গিলদের গুজরাত টাইটান্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন ম্যাক্সওয়েল। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন এই অজি ব্যাটার। সাই কিশোরের বলে রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে হয়নি। ফলে ডাক খেয়ে অর্থা‍ৎ শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। আর ওই সাজঘরে ফেরার সঙ্গে সঙ্গেই এক লজ্জার রেকর্ড গড়েছেন।

আইপিএলের ইতিহাসে সর্বাধিকবার প্রথম বলে সাজঘরে ফেরার রেকর্ড ছিল রোহিত শর্মা ও দীনেশ কার্তিকের। দুজনেই ১৮ বার ডাক হয়ে সাজঘরে ফিরেছেন। ওই দুজনের সঙ্গে এতদিন একই সারিতে ছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু মঙ্গলবার ফের ‘হাঁস’ খেয়ে ফিরে দুজনকে ছাড়িয়ে গিয়েছেন। এ নিয়ে ১৯ বার ডাক হয়ে সাজঘরে ফিরলেন এই অজি ব্যাটার। এছাড়া আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার প্রথম বলে আউট হয়ে ফেরার রেকর্ড রয়েছে আরও বেশ কয়েকজনের। পীযূষ চাওলা ও সুনীল নারাইন-দুজনেই ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। রশিদ খান ও মনদীপ সিংহ ১৫ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন মণীশ পাণ্ডে ও অম্বাতি রায়ডু।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ