আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভের দাদা স্নেহাশিস, পাত্রী কে ?

নিজস্ব প্রতিনিধিঃ আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে  স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আগামী রবিবার অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা। সেটি ঘরোয়াভাবে হবে বলেই জানা গিয়েছে। তবে আগামী ৭ অগস্ট ইএম বাইপাস একটি হোটেলে আয়োজিত হবে বিবাহের প্রীতিভোজ। আর সেই আমন্ত্রণপত্রে নাম রয়েছে  সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের।

কাকে বিয়ে করছেন সৌরভের দাদা? জানা গিয়েছে, রবিবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিয়ে করছেন  দীর্ঘ দিনের বান্ধবী অর্পিতাকে। তিনি  কলকাতার এক পরিচিত শিল্পোদ্যোগীর প্রাক্তন স্ত্রী। শুধু তাই নয় অর্পিতা নিজেও একজন সফল ব্যবসায়ী। বলা বাহুল্য, ২০২৩ সালে মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় স্নেহাশিসের। সেই সময় তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলেছিল প্রথম স্ত্রী । দায়ের হয়েছিল এফআইয়ার। এই ঘটনার পর ফের আরও একবার বিবাহ করতে চলেছেন  স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, স্নেহাশিস  বর্তমানে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা ( CAB)  সভাপতি পদে রয়েছেন। এরআগে সিএবি-র সচিব পদেও ছিলেন তিনি।  তাঁর আমলে ইডেনের চেহারা অনেক বদলেছে। গ্যালারি, ক্লাব হাউসের পরিবর্তন হয়েছে। বর্তমানে  ইডেনে চলছে পুরুষ এবং মহিলাদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। এই আবহে আবার স্নেহাশিসের   বিয়ের পিঁড়িতে বসার খবর সামনে আসতেই অবাক হয়েছেন অনেকেই।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ