Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার শুরু কলকাতা ফুটবল লিগ, প্রথম দিন নামছে অভিষেকের ক্লাব

চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগে অংশ নিচ্ছে ২৬টি ক্লাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের উত্তেজনার আঁচে তপ্ত বাংলা। তার মধ্যেই আগামিকাল রবিবার থেকে শুরু হচ্ছে চলতি মরসুমের কলকাতা ফুটবল লিগ (সিএফএল)। আর প্রথম দিনেই মাঠে নামছে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যা সাতটার সময়ে সাদার্ন সমিতির মুখোমুখি হবে অভিষেকের ক্লাবের ফুটবলাররা।

দক্ষিণ ২৪ পরগনার প্রতিভাবান খেলোয়াড়দের কলকাতা ময়দানে আত্মপ্রকাশের সুযোগ দিতে গত বছরই ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব’ গঠন করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা ময়দানের এক সময়ের ডাকাবুকো খেলোয়াড় হিসেবে পরিচিত অনেকেই নতুন ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন। গত কয়েক মাস ধরে বাছাই করে খেলোয়াড় তুলে নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ মাঠে নেমে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন এক ঝাঁক খেলোয়াড়।

আইএফএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মরসুমের কলকাতা ফুটবল লিগে তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সঙ্গে নামছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবও। মোট ২৬টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকছে ১৩টি করে ক্লাব। শনিবার প্রতিটি দলের প্রথম দু’টি ম্যাচের তারিখ ও কোন মাঠে খেলা হবে তা ঘোষণা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের প্রথম ম্যাচ রবিবার। পরের ম্যাচ আর্মি রেডের বিরুদ্ধে ১২ জুলাই। আগামী ৫ জুলাই পাঠচক্রের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। কলকাতার তিন প্রধানের অন্যতম ইস্টবেঙ্গল মাঠে নামছে ১০ জুলাই। নিজেদের মাঠেই মুখোমুখি হবে পশ্চিমবঙ্গ পুলিশের। ৬ জুলাই ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে মহমেডান।

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?