দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫ বলে ৫ উইকেট, নয়া কীর্তি গড়লেন লখনউয়ের স্পিনার দিগবেশ রাঠি

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে নজর কেড়েছিলেন তরুণ স্পিনার দিগবেশ রাঠি। প্রতিপক্ষের ব্যাটারদের কাছে ‘ত্রাস’ হয়ে উঠেছিলেন। প্রতিপক্ষের ব্যাটারদের সাজঘরে ফেরত পাঠানোর পরে আগ্রাসী কায়দায় ‘নোটবুক সেলিব্রেশন’ করে বিতর্কেও জড়িয়েছিলেন। ফের সংবাদ শিরোনামে লখনউয়ের তরুণ স্পিনার। এবার তিনি স্থানীয় এক টি টোয়েন্টি ম্যাচে যে কীর্তি গড়েছেন তা অকল্পনীয়। ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গার রেকর্ড। দিগবেশের ওই কীর্তির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই নিজেদের সমাজমাধ্যমে আপলোড করেছেন ওই ভিডিও। তার মধ্যে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাও।

সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধারের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ১৫তম ওভারে বল করতে যখন এসেছিলেন দিগবেশ তখন প্রতিপক্ষের রান ছিল পাঁচ উইকেটে ১৫১। তখনও অবাক হওয়ার বাকি ছিল। বল করতে এসে পর পর পাঁচ বলে বিপক্ষের পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়ে ১৫১ রানেই গুটিয়ে দেন বিপক্ষের ইনিংস। অন্যান্য শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় পাঁচ ব্যাটারকে। দিগবেশের একের পর এক গুগলি ও ফ্লিপার নাস্তানাবুদ করে ছেড়েছে বিপক্ষের ব্যাটারদের। তবে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে নয়া কীর্তি গড়ার পরেও দিগবেশকে ‘নোটবুক সেলিব্রেশন’ করতে দেখা যায়নি।

উল্লেখ্য স্থানীয় ক্রিকেটে এর আগে পর পর চার বলে চার উইকেট নেওয়ার নজির ছিল শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গার। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন দিগবেশ। আইপিএল থেকেই ছন্দে রয়েছেন তরুণ স্পিনার। লখনউয়ের হয়ে ১৩ ম্যাচে ১৪ উইকেট ঝুলিতে পুরেছিলেন।   নিচে রইল দিগবেশের কীর্তির ভিডিও-

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ