টি ২০ বিশ্বকাপের ৮ আসরে জেতে ছয়টি দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের আসর বসেছে আট বার। আর এই আট বারের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে ৬টি দেশ। এবারে কী নতুন কোনও দেশ শিরোপা তুলে নেবে, এখন সেই দিকেই তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

২০০৭ সালে প্রথম টি ২০ বিশ্বকাপের আসর বসেছিল। বিশ্বকাপের প্রথম আসরটি বসে দক্ষিণ আফ্রিকায়। ওই টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। মাত্র ৫ রানে হেরে যায় পাকিস্তান। এরপর ২০০৯ সালে ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপ জিতে নিয়েছিল ইউনুস খানের নেতৃত্বাধীন পাকিস্তান। তারপর ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড।

২০১২ সালে টি ২০ বিশ্বকাপের চতুর্থ আসর বসে শ্রীলঙ্কায়। সেখানে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ড্যারেন স্যামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। দু বছর পর ২০১৪ সালে ভারতকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কা। এরপর ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি ২০ বিশ্বকাপে ফের আরও একবার চ্যাম্পিয়ান হয় ওয়েস্ট ইন্ডিজ। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত টি ২০ বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ান হয়েছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২০২২ সালের টি ২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ান হয় ইংল্যান্ড। পরিসংখ্যান ঘাঁটলেই দেখা যাবে, দুবার বাদ দিলে প্রতি বারই নতুন কোনও দল টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়েছে। এবারে কী নতুন কোনও দল বিশ্বকাপ চ্যাম্পিয়ান হবে, এখন সেইদিকেই তাকিয়ে থাকবে ক্রিকেটমহল।

তবে এবারের টি ২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকেই এগিয়ে রাখতে চান কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। ব্রায়ান লারার মতে, এবারে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ফাইনাল হবে ও ওয়েস্ট ইন্ডিজই চ্যাম্পিয়ান হবে।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ